বীরেরা পালায় না, বিজয়ী হয় : জামায়াত আমির

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

বীরেরা পালায় না, বিজয়ী হয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার

2026-02-02T18:09:36+00:00
2026-02-02T18:09:36+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
বীরেরা পালায় না, বিজয়ী হয় : জামায়াত আমির
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০৯ পিএম 
বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি : সময়ের আলো
বীরেরা পালায় না, বিজয়ী হয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঐতিহাসিক পদুয়া এসিএম হাই স্কুল মাঠে আয়োজিত এক জনসভায় এ কথা বলেন তিনি। চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত এ সভার আয়োজন করে।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনে শহিদদের আত্মত্যাগ বৃথা যেতে দেবো না। বীরেরা কখনো পালায় না, বীরেরা বিজয়ী হয়। জুলাই শহিদ ও যোদ্ধাদের আমরা কথা দিচ্ছি, তাদের সঙ্গে বেইমানি করব না। আমাদের জীবনের বিনিময়ে হলেও শহিদের স্বপ্ন, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করে যাব, ইনশাল্লাহ। 

তিনি আরও বলেন, যারা ২৪-এর গণঅভ্যুত্থানকে স্বীকার করে না, জনগণ তাদের আগামী ১২ ফেব্রুয়ারি লালকার্ড দেখিয়ে দেবে। আমরা একটি চাঁদাবাজমুক্ত, ঋণখেলাপিমুক্ত, সন্ত্রাসমুক্ত, দালালমুক্ত, দুর্নীতিমুক্ত, মামলাবাজমুক্ত, মানবিক বাংলাদেশ চাই। 

এসময় জামায়াত আমির ডা. শফিকুর রহমান প্রতিশ্রুতি দিয়ে বলেন, দেশের জনগণ জামায়াতকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে—‘শাসক নয়, সেবক হব’।


দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে সেক্রেটারি অধ্যক্ষ বদরুল আলমের সঞ্চালনায় বিশাল জনসভায় বক্তব্যে রাখেন এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম, জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক এমপি আনম শামশুল ইসলাম, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ব্যারিস্টার হামিদ হোসেন আজাদ প্রমুখ।

এফআর
  বিষয়:   চট্টগ্রাম  লোহাগাড়া  বীর  পালায়ন  বিজয়ী  জামায়াত আমির 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: