বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় স্থানীয় একটি বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। আগুনে ওই কার্যালয়সহ চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।সোমবার

2026-02-02T19:01:21+00:00
2026-02-02T19:01:59+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০১ পিএম  আপডেট: ০২.০২.২০২৬ ৭:০১ পিএম
আগুনে বিএনপির দলীয় কার্যালয়সহ চার দোকান পুড়ে ছাই। ছবি : সময়ের আলো
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় স্থানীয় একটি বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। আগুনে ওই কার্যালয়সহ চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছে নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম। এর আগে, গতকাল রোববার দিবাগত মধ্যরাতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এদিকে, অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের অনুসারীদের দায়ী করেছেন। 

তবে বিদ্রোহী প্রার্থীর অনুসারীদের দাবি, বিএনপি নেতাকর্মীরা নিজেরাই এ ঘটনার জন্য দায়ী।

স্থানীয় সূত্রে জানা যায়, নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের একুইছড়া বাজারে গতকাল রোববার গভীর রাতে অগ্নিকাণ্ডে বিএনপির দলীয় কার্যালয়সহ চারটি দোকান পুড়ে যায়। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করছেন।

জানতে চাইলে নাটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লা অভিযোগ করেছেন, রোববার রাত সাড়ে ৮টার দিকে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নানের পক্ষে নির্বাচনি প্রচারণার সময় তাকে মোবাইল ফোনে হুমকি দেওয়া হয়েছে। আর রাতেই আমাদের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটলো।

তার দাবি, ফোনে হুমকি দেন সদ্য বহিষ্কৃত জেলা বিএনপির অর্থ সম্পাদক ও ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের সমর্থক জেলা বিএনপির সদস্য হজরত আলী।  

তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন জেলা বিএনপির সদস্য হজরত আলী। তিনি বলেন, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও হাস্যকর। 


হজরত আলীর দাবি, স্বতন্ত্র প্রার্থীর ফুটবল প্রতীকের জনপ্রিয়তায় ক্ষুব্ধ হয়ে হানিফ মোল্লারা নিজেরাই আগুন লাগিয়ে মিথ্যা অভিযোগ তুলছেন। পাশাপাশি এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি।

নবীনগরের ইউএনও মাহমুদুল হাসান জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে জেলা প্রশাসককে অবহিত করে পুলিশকে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের পরপরই রাতে ওসি (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেন।

এফআর


  বিষয়:   ব্রাহ্মণবাড়িয়া  নবীনগর  বিএনপি  দলীয় কার্যালয়  আগুন  অভিযোগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: