বিয়ের তারিখ ঘোষণা করলেন রাশমিকা

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবরকোন্ডার বিয়ে নিয়ে জল্পনা যেন থামছেই না। সম্প্রতি আবারও আলোচনায় এসেছে

2026-02-03T14:52:15+00:00
2026-02-03T14:52:15+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
বিয়ের তারিখ ঘোষণা করলেন রাশমিকা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫২ পিএম 
অভিনেত্রী রাশমিকা মান্দানা। ছবি : সংগৃহীত
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবরকোন্ডার বিয়ে নিয়ে জল্পনা যেন থামছেই না। সম্প্রতি আবারও আলোচনায় এসেছে এই তারকা জুটির সম্ভাব্য বিয়ের তারিখ- ২৬ ফেব্রুয়ারি।

এর আগে গুঞ্জন ছড়িয়েছিল, ২ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে বিয়ের পিঁড়িতে বসবেন রাশমিকা ও বিজয়। তবে সেই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন রাশমিকা নিজেই। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানান, ওই তারিখে বিয়ের কোনো পরিকল্পনা নেই।

তবে এরপরই নতুন করে শোনা যাচ্ছে, চলতি মাসের ২৬ ফেব্রুয়ারিতে নাকি তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। অনুরাগীদের একাংশের বিশ্বাস, ওই দিনই বহু প্রতীক্ষিত গাঁটছড়ার সম্ভাবনা রয়েছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত রাশমিকা বা বিজয়- কেউই আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেননি।
আরও পড়ুন

বিনোদন অঙ্গনের সূত্রে জানা গেছে, বিয়ে হলে তা হবে একান্তই ঘরোয়া আয়োজনে। রাজস্থানের উদয়পুরেই অনুষ্ঠান বসতে পারে বলে গুঞ্জন রয়েছে। দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও আত্মীয়স্বজনদের উপস্থিতিতেই বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান এই তারকা জুটি। ইন্ডাস্ট্রি থেকে খুব অল্পসংখ্যক অতিথিকেই আমন্ত্রণ জানানো হতে পারে।

শোনা যাচ্ছে, বিয়ের সময় সংবাদমাধ্যম ও আলোকচিত্রীদের ভিড় এড়িয়ে শান্তিপূর্ণভাবে রীতি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাদের। তবে বিয়ের পর খানিকটা জাঁকজমকপূর্ণ প্রীতিভোজের আয়োজন করা হতে পারে হায়দরাবাদে।

সব মিলিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, রাশমিকা-বিজয় বিয়ে নিয়ে কৌতূহল এখন তুঙ্গে।

এএডি/


  বিষয়:   অভিনেত্রী  রাশমিকা মান্দানা  অভিনেতা  বিজয় দেবরকোন্ডা  বিনোদন 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: