জামায়াত আমিরের কটূক্তির অভিযোগে নারীদের ঝাড়ু মিছিল

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান কর্মজীবী নারীদেরকে কটুক্তি করার প্রতিবাদে বরিশালের বানারীপাড়ায় খেটে খাওয়া কর্মজীবী নারীরা ঝাড়ু মিছিল করেছেন।মঙ্গলবার

2026-02-03T19:21:16+00:00
2026-02-03T19:57:03+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
জামায়াত আমিরের কটূক্তির অভিযোগে নারীদের ঝাড়ু মিছিল
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২১ পিএম  আপডেট: ০৩.০২.২০২৬ ৭:৫৭ পিএম
ডা. শফিকুর রহমান কর্মজীবী নারীদেরকে কটুক্তি করার প্রতিবাদে বানরীপাড়া পৌর শহরে ঝাড়ু মিছিল। ছবি: সময়ের আলো
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান কর্মজীবী নারীদেরকে কটুক্তি করার প্রতিবাদে বরিশালের বানারীপাড়ায় খেটে খাওয়া কর্মজীবী নারীরা ঝাড়ু মিছিল করেছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ফেরীঘাট থেকে শুরু হয়ে বানরীপাড়া পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঝাড়ু মিছিলটি বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। এতে শতাধিক নারী অংশগ্রহণ করেন। মিছিলে তারা জামায়াত ও এর আমিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। 

Advertisement
এ সময় বিক্ষুদ্ধ কর্মজীবী নারীরা বলেন, জামায়াতে ইসলাম একটি চরম নারী বিদ্বেষী দল। এই দলের আমির ডা. শফিকুর রহমান কর্মজীবী নারীদের নিয়ে অশালীন কটুক্তি করে সমগ্র নারী সমাজকে হেয় ও অসম্মানিত করেছেন। এর জন্য তাকে জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তারা এর বিচারও দাবি করেন। 


এদিকে জামায়াতে ইসলামীর আমির নারীদেরকে কটুক্তি করার প্রতিবাদে মঙ্গলবার সকালে উজিরপুর উপজেলায়ও নারীরা ঝাড়ু মিছিল করেছেন বলে জানা গেছে। 

সময়ের আলো/জোআই
  বিষয়:   জামায়াত  কটূক্তি  নারী  ঝাড়ু মিছিল  ডা. শফিকুর রহমান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: