সায়েদাবাদে গুলিবিদ্ধ হয়ে সপ্তম শ্রেণির স্কুলছাত্র নিহত

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

সারাদেশ

নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে গোলাগুলির ঘটনায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী মুস্তাকিম মিয়া

2026-02-04T12:00:36+00:00
2026-02-04T15:19:44+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সায়েদাবাদে গুলিবিদ্ধ হয়ে সপ্তম শ্রেণির স্কুলছাত্র নিহত
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০০ পিএম  আপডেট: ০৪.০২.২০২৬ ৩:১৯ পিএম
গোষ্ঠীগত দ্বন্দ্বে গুলিবিদ্ধ হয়ে সপ্তম শ্রেণির স্কুলছাত্র নিহত। ছবি : সংগৃহীত
নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে গোলাগুলির ঘটনায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী মুস্তাকিম মিয়া (১৪) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মুস্তাকিম ওই এলাকার সৌদি প্রবাসী মাসুদ রানার ছেলে এবং স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সায়দাবাদ চরাঞ্চলে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে বুধবার সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে এক পক্ষের ছোড়া গুলিতে মুস্তাকিম গুলিবিদ্ধ হয়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন

এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের পরিবার এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

এএডি/


  বিষয়:   সায়দাবাদ  গোষ্ঠীগত দ্বন্দ্ব  গুলিবিদ্ধ  স্কুলছাত্র  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: