সেনা অভিযানে বিপুল অস্ত্র ও মাদকসহ ২ কারবারি আটক

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়া উপজেলায় সেনা অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকসহ দুই কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৪ ফেব্রুয়ারি) উখিয়া আর্মি ক্যাম্পের

2026-02-04T21:50:16+00:00
2026-02-04T21:50:16+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
সেনা অভিযানে বিপুল অস্ত্র ও মাদকসহ ২ কারবারি আটক
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫০ পিএম 
সেনা অভিযানে বিপুল অস্ত্র ও মাদকসহ ২ কারবারি আটক। ছবি : সময়ের আলো
কক্সবাজারের উখিয়া উপজেলায় সেনা অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকসহ দুই কারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) উখিয়া আর্মি ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল সায়মন সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এর আগে, মঙ্গলবার উখিয়া উপজেলায় পালংখালী ইউনিয়নের নলবনিয়া এলাকায় এ অভিযানে তাদের আটক করে সেনাবাহিনী।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটায় গোপন তথ্যের ভিত্তিতে উখিয়া আর্মি ক্যাম্পের একটি দল নলবনিয়া এলাকায় অভিযান চালায়। এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের উদ্দেশ্যে তার আস্তানায় অভিযান চালিয়ে দুজন ইয়াবা কারবারিকে গ্রেফতার করা হয়।

আটককৃতদের বসতঘর তল্লাশি করে বিপুল পরিমাণ দা, চাপাতি, ওয়ার কাটার, পকেট নাইফ, মোবাইল ফোন, ল্যাপটপ, ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামাদি, বাংলা মদ উদ্ধার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, এসব সরঞ্জাম তারা বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকা দিয়ে ইয়াবা পাচারের কাজে ব্যবহার করত।

লে. কর্নেল সায়মন সিকদার বলেন, গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

এফআর


  বিষয়:   কক্সবাজার  উখিয়া  সেনা অভিযান  বিপুল  অস্ত্র  মাদক  কারবারি  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: