মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটায় উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের ছোট রায়পাড়া গ্রাম সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের ধারণা, নিহতের বয়স আনুমানিক ৩০ বছর হতে পারে। লাশের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে মেঘনা নদীর গজারিয়া অংশের ছোট রায়পাড়া এলাকার ‘এএম অটো ব্রিকস ইন্ডাস্ট্রি’ সংলগ্ন নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়িকে অবহিত করা হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ জানান, খবর পেয়ে বিকেলে আমরা মরদেহটি উদ্ধার করেছি। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এফআর