লঙ্কায় শেষ সিয়ামের ‘রাক্ষস’

আনন্দ সময় প্রতিবেদক

শুটিংয়ের প্রায় শেষ পর্যায়ে সিয়াম আহমেদের নতুন সিনেমা ‘রাক্ষস’। শ্রীলঙ্কায় সিনেমাটির শুটিং শেষ করে আজ ঢাকায় ফেরার কথা রয়েছে টিমের।

2026-02-05T03:57:36+00:00
2026-02-05T03:57:36+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
লঙ্কায় শেষ সিয়ামের ‘রাক্ষস’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৭ এএম   (ভিজিট : ১৪১)
চিত্রনায়ক সিয়াম। সংগৃহীত ছবি
শুটিংয়ের প্রায় শেষ পর্যায়ে সিয়াম আহমেদের নতুন সিনেমা ‘রাক্ষস’। শ্রীলঙ্কায় সিনেমাটির শুটিং শেষ করে আজ ঢাকায় ফেরার কথা রয়েছে টিমের। এরপর সিনেমার বাকি অংশের শুটিং হবে দেশে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমায় সিয়ামের বিপরীতে রয়েছেন কলকাতার সুস্মিতা চ্যাটার্জি। এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন তিনি। 

গত ১৫ জানুয়ারি থেকে শ্রীলঙ্কায় সিনেমাটির শুটিংয়ে অংশ নেন সুস্মিতা। ইতিমধ্যে ‘রাক্ষস’-এর প্রায় ৮০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে। 

পরিচালক জানান, সিনেমার প্রায় ৮০ শতাংশ কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এর মধ্যে টানা শুটিং হয়েছে শ্রীলঙ্কার বিভিন্ন লোকেশনে। ফেব্রুয়ারির মাঝ সময়ে বাকি অংশের শুটিং হবে বাংলাদেশে। আসন্ন ঈদে মুক্তির লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছে এর কাজ। সিনেমাটি প্রযোজনা করছে রিয়েল এনার্জি কমিউনিকেশন। শুটিংয়ের পাশাপাশি বর্তমানে এর সম্পাদনার কাজও সমানতালে চলছে। 

মেহেদী হাসান হৃদয়ের ভাষ্য মতে, ‘রাক্ষস’ সিনেমাটি মূলত অন্ধকার জগতের গল্প নিয়ে নির্মিত, যেখানে প্রচুর ভায়োলেন্স ও রাফ ন্যারেটিভ থাকবে, যা দেশের সিনেমায় প্রতিনিয়িত দেখা যায় না। সিনেমায় সুস্মিতাকে দেখা যাবে আধুনিক, শিক্ষিত ও উচ্চবিত্ত পরিবারের এক তরুণীর চরিত্রে। সিয়ামের চরিত্র প্রসঙ্গে নির্মাতা বলেন, ওটা পর্দায় দেখার আমন্ত্রণই থাক।

সিয়াম বলেন, রাক্ষসের টিম খুবই গোছানো। সবাই সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছে। দর্শকের ভালো কিছু দিতে আমরা কোনো ছাড় দিচ্ছি না। শ্রীলঙ্কায় প্রথমবার শুটিংয়ের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, এবারই প্রথম শ্রীলঙ্কায় শুটিং করা। সুন্দর একটি দেশ। এখানকার লোকেশনগুলো মুগ্ধ করার মতো। এমন পরিবেশে কাজ করতে বেশ ভালো লাগছে।

সিয়াম জানান, এই সিনেমার অ্যাকশন দৃশ্য পরিচালনার জন্য বলিউডের একটি বিশেষ টিম কাজ করেছে। এ ছাড়া কিছু কারিগরি দলও বলিউড থেকে এসেছে। তবে কারিগরি টিমের বেশিরভাগ সদস্য ও শিল্প নির্দেশক বাংলাদেশ থেকে গেছেন। ইতিমধ্যে প্রকাশ হয়েছে ‘রাক্ষস’ সিনেমার রোমান্টিক গানের শুটিংয়ের কিছু মুহূর্ত, যেখানে এক ফ্রেমে ধরা দিয়েছেন সিয়াম আহমেদ ও সুস্মিতা চ্যাটার্জি। পর্দায় তাদের এই রোমান্টিক উপস্থিতি দর্শকের মধ্যে আগ্রহ বাড়িয়েছে। 

গানটির দৃশ্যগুলোতে দেখা যায়, আলো-ছায়ার মেলবন্ধনে আবেগঘন এক পরিবেশে গানটির দৃশ্যায়ন করা হয়েছে। কখনো নীরব চোখাচোখি, কখনো মৃদু হাসি, সব মিলিয়ে সিয়াম ও সুস্মিতার রসায়ন যেন গল্পের গভীরে ঢুকে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। গানের প্রতিটি শটেই অনুভূতির সূক্ষ্মতা ধরার চেষ্টা স্পষ্ট, যা সিনেমার আবহকে আরও সমৃদ্ধ করেছে। গত বছরের শেষ দিকে ঢাকায় ‘রাক্ষস’-এর শুটিং শুরু হয়। 

সময়ের আলো/আআ


  বিষয়:   সিয়াম  ‘রাক্ষস’ সিনেমা  শ্রীলঙ্কা 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: