রাইজিং স্টার নাবিলা

আনন্দ সময় প্রতিবেদক

ক্যারিয়ারে বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন নাবিলা বিনতে ইসলাম। এবার তাকে দেখা যাবে রাইজিং স্টার চরিত্রে। আসন্ন ঈদের জন্য

2026-02-05T04:13:32+00:00
2026-02-05T04:13:32+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
রাইজিং স্টার নাবিলা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৩ এএম 
নাবিলা বিনতে ইসলাম। সংগৃহীত ছবি
ক্যারিয়ারে বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন নাবিলা বিনতে ইসলাম। এবার তাকে দেখা যাবে রাইজিং স্টার চরিত্রে। আসন্ন ঈদের জন্য নির্মিত টেলিফিল্ম ‘আমি নায়ক হবো’। এতে অভিনয় করেছেন নাবিলা। জাহিদ বাবুলের রচনায় ও হাসানুজ্জামান জুয়েলের পরিচালনায় এ টেলিফিল্মে নাবিলার বিপরীতে আছেন আশিক চৌধুরী।
 
Advertisement
সম্প্রতি কমেডি ঘরানার গল্পের এ টেলিফিল্মটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। এতে পরিচালকের ভূমিকায় অভিনয় করেছেন বাবুল আহমেদ। 

টেলিফিল্মটিতে অভিনয় প্রসঙ্গে নাবিলা ইসলাম বলেন, টেলিফিল্মটিতে আমি একজন রাইজিং স্টারের ভূমিকায় অভিনয় করেছি। যদিও সে সিনেমাতে অভিনয় করেছে কিন্তু সেটা মুক্তি পায়নি। আমার চরিত্রটিও খুব সুন্দর। যেহেতু শুটিংয়ের ভেতর শুটিংয়েরই গল্প, তাই কাজটি করতেও বেশ ভালো লেগেছে। আমরা সহশিল্পী হিসেবে এর আগেও কাজ করেছি। তবে এই কাজটা একটু বেশিই ভালো। যে কারণে আশাবাদী কাজটি নিয়ে।  

আশিক চৌধুরী বলেন, টেলিফিল্মের গল্প খুব চমৎকার। মূলত আমার চরিত্রটিকে ঘিরেই টেলিফিল্মের গল্প এগিয়ে যাবে। আমার চরিত্রটি যথাযথভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।

‘আমি নায়ক হবো’ টেলিফিল্মটি প্রচারিত হবে আগামী ঈদে এটিএন বাংলায়। এর আগে ‘আয়নার কারিগর’ নামে নতুন একটি নাটকে অভিনয় করেছেন নাবিলা। জীবনযুদ্ধের গল্প নিয়ে তৈরি এ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মো. রবিউল সিকদার। নাবিলার সহশিল্পী হিসেবে এতে রয়েছেন গোলাম কিবরিয়া তানভীর। 

ঈদের কাজ ছাড়াও নাবিলা ইসলাম কাজ করছেন ধারাবাহিক নাটকে। সঞ্জিত সরকারের ‘ম্যানেজ মাস্টার’ ধারাবাহিকে শুটিং করছেন তিনি। 

সময়ের আলো/আআ
  বিষয়:   নাবিলা  তারকা  অভিনয়  টেলিফিল্ম 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: