‘মাইকেল’ আসছে এপ্রিলে

আনন্দ সময় ডেস্ক

আগামী ২৪ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে প্রয়াত মার্কিন পপতারকা মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’। পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে মানুষের

2026-02-05T04:19:03+00:00
2026-02-05T04:19:03+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
‘মাইকেল’ আসছে এপ্রিলে
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৯ এএম   (ভিজিট : ১০৫)
মাইকেল জ্যাকসন। সংগৃহীত ছবি
আগামী ২৪ এপ্রিল বিশ্বব্যাপী  মুক্তি পেতে যাচ্ছে প্রয়াত মার্কিন পপতারকা মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’।  পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে মানুষের কৌতূহল কম নয়। উপস্থাপনায় ভিন্নতা, গানের সঙ্গে মনোমুগ্ধকর পারফরম্যান্স, ব্যক্তিগত আদর্শ, আলোচিত-সমালোচিত নানা চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে বিশ্বজুড়ে তুমুল আলোড়ন তৈরি করেছিলেন মাইকেল জ্যাকসন। এই বায়োপিকে তুলে ধরা হবে মাইকেল জ্যাকসনের অজানা অনেক গল্প। 

সম্প্রতি এই বায়োপিকের ট্রেলার লায়নসগেট মুভিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। ২ মিনিট ১৭ সেকেন্ডের সেই ট্রেলারটি এখন রয়েছে আলোচনার শীর্ষে।  ট্রেলারে উঠে এসেছে মাইকেলের শৈশব, বেড়ে ওঠা, সংগীতজগতে পা রাখা এবং কোটি ভক্তের হৃদয় জয় করার গল্পের ঝলক। গায়ক, নৃত্যশিল্পী, গীতিকার, অভিনেতা ও সমাজসেবক বহুমাত্রিক এই তারকার জীবনের উত্থান-পতনের বিভিন্ন অধ্যায়কে নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়েছে। 

মাইকেলের বায়োপিক পরিচালনা করছেন অ্যান্টনি ফুকো। আর কিংবদন্তি সংগীতশিল্পী মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তারই ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন। মাইকেল জ্যাকসনের আলোচিত গান ‘বিট ইট’-এর মিউজিক ভিডিও থেকে মাইকেল জ্যাকসনের লুক বেছে নেওয়া হয়েছে। জাফার জ্যাকসনের পাশাপাশি ছবিতে আরও অভিনয় করেছেন নিয়া লং, লরা হ্যারিয়ার, জুলিয়ানো ক্রু ভালদি, মাইলস টেলার এবং কোলম্যান ডোমিঙ্গো। 

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, এটি মাইকেলের শৈল্পিক বিপ্লবের একটি জীবন্ত প্রতিচ্ছবি। শ্রোতাদের কাছে তিনি কীভাবে হয়ে ওঠেন পপের রাজা, সেই কাহিনি উঠে আসবে সিনেমায়। শিল্পীর মানবিক দিক, ব্যক্তিগত সংগ্রাম থেকে শুরু করে তার অনস্বীকার্য সৃজনশীল প্রতিভা সবই চিত্রায়িত হবে। এ ছাড়া জ্যাকসনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে যেসব বিতর্ক উঠেছিল, সেদিকেও আলো ফেলবে সিনেমাটি।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ জুন লস অ্যাঞ্জেলেসে তীব্র প্রপোফল ও বেনজোডিয়াজেপাইন প্রয়োগের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মাইকেল জ্যাকসন।

সময়ের আলো/আ


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: