মসজিদের ইমাম সেজে খ্রিস্টধর্ম প্রচার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ভুয়া পরিচয়ে মসজিদে ইমামতির চাকরি নিয়ে সুকৌশলে খ্রিস্টধর্ম প্রচার করে আসছিল দুই ব্যক্তি। বুধবার তারা জনতার হাতে

2026-02-06T06:06:19+00:00
2026-02-06T06:06:19+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
ধর্মগ্রন্থ, লিফলেটসহ পুলিশের কাছে সোপর্দ
মসজিদের ইমাম সেজে খ্রিস্টধর্ম প্রচার
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০৬ এএম 
গ্রেফতারকৃত দুই ব্যক্তি। সংগৃহীত ছবি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ভুয়া পরিচয়ে মসজিদে ইমামতির চাকরি নিয়ে সুকৌশলে খ্রিস্টধর্ম প্রচার করে আসছিল দুই ব্যক্তি। বুধবার তারা জনতার হাতে আটক হয়। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের মাইঝাইল গ্রামের পূর্বপাড়া বায়তুল মামুর জামে মসজিদে ভুয়া পরিচয় দিয়ে ইমামতির চাকরি নেয় এক ব্যক্তি। পরে সে পার্শ্ববর্তী আরেকটি মসজিদের ইমামকে আমেরিকা পাঠানোর প্রলোভন দেখিয়ে খ্রিস্টধর্মে দীক্ষা দেয়। 

পরবর্তী সময়ে তারা দুজন একসঙ্গে খ্রিস্টধর্মের দীক্ষা দেওয়ার জন্য অতি গোপনে দাওয়াতি কাজ করতে থাকে। বুধবার উপজেলার পশ্চিম বাকপুরা জামে মসজিদের ইমাম মাওলানা শফিকুল ইসলামকে গোসল করিয়ে খ্রিস্টধর্মের দীক্ষা দেওয়ার আয়োজন করে। কিন্তু শফিকুর ইসলাম বিষয়টি ফাঁস করে দেন। 

এ বিষয়ে ইমাম শফিকুল ইসলাম বলেন, খ্রিস্টধর্ম গ্রহণ করতে তারা আমাকে দাওয়াত দিতে থাকে। আমার কাছে বহু প্রমাণ রয়েছে তার। এলাকার সহজ-সরল মুসল্লিদের খ্রিস্টান বানানোর মিশন নিয়ে তারা কাজ করছে। আমরা স্থানীয়দের সহায়তায় তাদের দুজনকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছি।

এ বিষয়ে জানার জন্য যোগাযোগ করা হলে মাইঝাইল এলাকার ইউনিয়ন পরিষদ সদস্য মুজাহিদ হোসেন জানান, মাওলানা পরিচয় দিয়ে ইমাম সেজে তারা অল্পশিক্ষিত ও সহজ-সরল মুসল্লিদের খ্রিস্টান বানানোর চেষ্টা করে আসছিল। তারা গোপনে গোপনে বহুদিন ধরে খ্রিস্টধর্মের দীক্ষা দিয়ে আসছিল। কিন্তু বিষয়টি আমরা আগে টের পাইনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ওসি মো. আব্দুল আলিম। এ বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, দুজন খ্রিস্টধর্মের কর্মী মসজিদের ইমাম সেজে চাকরি নিয়ে গ্রামের সহজ-সরল মুসল্লিদের খ্রিস্টধর্মে দীক্ষা দিয়ে আসছিল। বুধবার একজনকে খ্রিস্টধর্মে দীক্ষা দেওয়ার সময় এলাকাবাসী দুজনকে হাতেনাতে আটক করে। এরপর তাদের দুজনকে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। 

ভাঙ্গা থানার ওসি আরও বলেন, তাদের কাছ থেকে তাওরাত-জাবুর-ইঞ্জিল সংবলিত ছয়টি বই ও দাওয়াতি কাজে ব্যবহৃত বিভিন্ন লিফলেট জব্দ করা হয়েছে। তাদের দুজনের বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষ থেকে শফিকুল নামে একজন বাদী হয়ে মামলা করেছেন। বৃহস্পতিবার দুপুরে তাদের দুজনকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

এফআর


  বিষয়:   ধর্মগ্রন্থ  লিফলেট  পুলিশ  সোপর্দ  মসজিদের ইমাম  সেজে  খ্রিস্টধর্ম প্রচার 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: