ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮ নম্বর সংসদীয় আসনের পানছড়ি ৩ বিজিবি ব্যাটালিয়ন নির্বাচনে ভোটারদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিষয়ে সংবাদ সম্মেলন করে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে এ সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন।
এ সময় তিনি বলেন, নির্বাচনী পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য পানছড়ি ৩ বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষার পাশাপাশি ভোটাররা নির্ভয়ে যাতে ভোট কেন্দ্রে আসতে পারে সেদিকে তীক্ষ্ণ নজরদারি থাকবে। আমাদের ৬ প্লাটুন বিজিবি সব সময় টহলে থাকবে, যাতে কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
আরও পড়ুন
এতে খাগড়াছড়ি ৩ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েস, ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট মেজর মো. নাঈমুল মুশফিক নাঈম ও পানছড়ি ব্যাটালিয়নসহ ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/জোআই/