ঠাকুরগাঁওয়ে আসছেন তারেক রহমান, ভোট যুদ্ধে নতুন সমীকরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে শেষ মুহূর্তের জমে উঠেছে ভোটের লড়াই। বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে পাল্লা দিয়ে ভোটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন জামায়াতের

2026-02-06T17:57:51+00:00
2026-02-06T18:01:15+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
ঠাকুরগাঁওয়ে আসছেন তারেক রহমান, ভোট যুদ্ধে নতুন সমীকরণ
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৭ পিএম  আপডেট: ০৬.০২.২০২৬ ৬:০১ পিএম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সংগৃহীত ছবি
ঠাকুরগাঁওয়ে শেষ মুহূর্তের জমে উঠেছে ভোটের লড়াই। বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে পাল্লা দিয়ে ভোটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন জামায়াতের দেলাওয়ার হোসেন। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। 

আগামীকাল শনিবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে ভোটযুদ্ধে নতুন সমীকরণ কষতে শুরু করেছেন সংশ্লিষ্টরা। 

ঠাকুরগাঁওয়ের তিনটি সংসদীয় আসনের ভোটাররা মুখিয়ে আছে ১২ই ফেব্রুয়ারি বিজয়ীদের দেখার জন্য। ভোট দান শেষে চূড়ান্ত ফলাফলে কে পরবে বিজয়ের মালা, সেটা দেখার অপেক্ষায় ভোটাররা।

তবে দেশের মানুষ যে কয়টি সংসদীয় আসনের ফলাফল নিয়ে মানুষ বেশি কৌতূহলী, তার মধ্যে ঠাকুরগাঁও-১ (সদর) আসন অন্যতম। এই আসনে ভোটের লড়াইয়ে নেমেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন। 


এছাড়া ঠাকুরগাঁও ২ ও ৩ আসনেও জমজমাট বিএনপি-জামায়াতের ভোটের লড়াই।

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করেই সরগরম ঠাকুরগাঁওয়ের ভোটের মাঠ। বিগত নির্বাচনগুলোর চেয়ে আসন্ন নির্বাচন অংশগ্রহণমূলক ও উৎসবমুখর হবে বলে মনে করছেন ভোটাররা। 

সময়ের আলো/আআ




  বিষয়:   শনিবার  তারেক রহমান  ভোট  সমীকরণ  নির্বাচন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: