নুরুলের তাণ্ডবে দুর্বারের জয়

ক্রীড়া ডেস্ক

খেলা

নাটকীয় এক ম্যাচে শেষ মুহূর্তের ঝড়ে ম্যাচ ঘুরিয়ে দিলেন নুরুল হাসান সোহান। ৪৪ বলে দৃষ্টিনন্দন ৭৬ রানের ম্যাচজয়ী ইনিংসে ধূমকেতুর

2026-02-06T23:42:35+00:00
2026-02-06T23:42:35+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
খেলা
নুরুলের তাণ্ডবে দুর্বারের জয়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪২ পিএম 
সংগৃহীত ছবি
নাটকীয় এক ম্যাচে শেষ মুহূর্তের ঝড়ে ম্যাচ ঘুরিয়ে দিলেন নুরুল হাসান সোহান। ৪৪ বলে দৃষ্টিনন্দন ৭৬ রানের ম্যাচজয়ী ইনিংসে ধূমকেতুর বিপক্ষে দুর্বারকে এনে দিলেন রোমাঞ্চকর দুই উইকেটের জয়। অদম্য বাংলাদেশ টি–টোয়েন্টি কাপের দ্বিতীয় ম্যাচটি শেষ পর্যন্ত রূপ নেয় এক নিখাদ থ্রিলারে।

প্রায় একা হাতেই দুর্বারকে ম্যাচ জিতিয়ে দিয়েছেন সোহান। শেষ ২ ওভারে ৩৬ রানের সমীকরণ মিলিয়ে দেওয়ার পথে একাই নিয়েছেন ২৭ রান। 

Advertisement
১৫৬ রান তাড়া করতে নেমে আজ জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে গড়া ধূমকেতু একাদশকে ২ উইকেট হারিয়েছে দুর্বার। ৮১ রানে ৬ উইকেট হারিয়ে ফেলার পর কাজটাকে প্রায় অসম্ভবই মনে হচ্ছিল তাদের জন্য।

এমন সময়েই এক প্রান্তে আশা হয়ে থেকে সাইফউদ্দিনের সঙ্গে ৪১ রানের জুটি গড়েন নুরুল। ১৮তম ওভারে সাইফউদ্দিন আউট হয়ে যাওয়ার পর দুর্বারের জন্য কাজটা কঠিন হয়ে যায় আরও। কিন্তু পরের ওভারে শরীফুল ইসলামকে ৪ ছক্কায় ২৬ রান নিয়ে জয় এনে দেন নুরুল।


আগে ব্যাট করা ধূমকেতুর ব্যাটসম্যানরাও কাল মিরপুরে তেমন সুবিধা করতে পারেননি। ৫ চারে ৩৭ বলে ৪৩ রান করা লিটন দাসই ছিলেন দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক। তবু তাদের রানটা দেড় শ ছাড়িয়েছে কয়েকজন ব্যাটসম্যানের ছোট ছোট সংগ্রহে—২৭ বলে মেহেদী হাসান অপরাজিত ছিলেন ৩১ রানে। ২০ বলে ২৮ রান এসেছে সাইফের ব্যাট থেকে।

দুরন্তর চেয়ে ‘এ’ দলের বোলাররা ধূমকেতুর ব্যাটসম্যানদের জন্য বড় চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছিলেন। তাদের মধ্যে ২ উইকেট পাওয়া হাসান মাহমুদ আর তানভীর ইসলাম দুজনই ৪ ওভারে দিয়েছেন ৩৫ রান।

এই রান নিয়েই দুর্বারকে চেপে ধরেছিল ধূমকেতু। দুই স্পিনার নাসুম আহমেদ আর মেহেদীই আটকে রেখেছিলেন শুরুতে। ৪ ওভারে ১১ রান দিয়ে মেহেদী নেন ৪ উইকেট। কিন্তু সবকিছুই ম্লান হয়ে গেছে ৪ চার আর ৬ ছক্কায় নুরুলের ৪৪ বলে ৭৬ রানের ইনিংসে।

কাল দুর্বারের বিপক্ষে আকবর আলীর দুরন্ত বড় ব্যবধানে জয় না পেলে এ দুই দলই ফাইনালে খেলবে।

সময়ের আলো/এআর
  বিষয়:   নুরুল  ঝড়  জয় 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: