ওটিটির পর্দায় মৌসুমীর ‘ভাঙন’

আনন্দ সময় প্রতিবেদক

মির্জা সাখওয়াৎ হোসেন পরিচালিত সরকারি অনুদানের সিনেমা ‘ভাঙন’। চিত্রনায়িকা মৌসুমী ও ফজলুর রহমান বাবু অভিনীত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ২০২২

2026-02-07T01:34:30+00:00
2026-02-07T01:34:30+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
ওটিটির পর্দায় মৌসুমীর ‘ভাঙন’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৪ এএম 
ফাইল ছবি
মির্জা সাখওয়াৎ হোসেন পরিচালিত সরকারি অনুদানের সিনেমা ‘ভাঙন’। চিত্রনায়িকা মৌসুমী ও ফজলুর রহমান বাবু অভিনীত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ২০২২ সালের নভেম্বরে। ২০২৪ সালে ইউটিউবে অবমুক্ত হয় ‘ভাঙন’। সিনেমাটি এবার দেখা যাচ্ছে ওটিটিতে। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে অবমুক্ত হয়েছে সিনেমাটি। রাজধানীর এক বস্তিতে বসবাস করা ভাসমান মানুষদের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে ভাঙন।

ভাঙন সিনেমায় মৌসুমী অভিনয় করেছেন জুলি নামের চরিত্রে। রেলস্টেশনে চুড়ি-ফিতা বিক্রি করে জীবন চালান তিনি।

Advertisement
ফজলুর রহমান বাবু অভিনয় করেছেন মোহন গাইন নামে। সে পেশায় বংশীবাদক। ঘর-সংসারহীন মোহন থাকে রেলস্টেশনে। অসহায়দের পাশে সাহায্য করে। একসময় চুড়িওয়ালি জুলির (মৌসুমী) প্রেমে পড়েন তিনি। তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেন।

জুলিও তাকে আপনজন ভেবে নেয়। তার কাছে নিজের ফেলে আসা জীবনের গল্প বলে। নানা প্রতিবন্ধকতায় এগিয়ে যায় তাদের প্রেমের গল্প।  মৌসুমী ও বাবু ছাড়াও ভাঙনে পকেটমার চরিত্রে অভিনয় করেছেন প্রাণ রায়।

এএডি/
  বিষয়:   ওটিটি  পর্দা  মৌসুমী 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: