মালয়েশিয়ায় হাসপাতালে ভর্তি অজ্ঞাত বাংলাদেশি, পরিচয় খুঁজছে হাইকমিশন

আন্তর্জাতিক ডেস্ক

প্রবাস

অজ্ঞাতপরিচয় এক বাংলাদেশি প্রবাসী মালয়েশিয়ার পেরাক রাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি গুরুতর অসুস্থ এবং মানসিকভাবে বিপর্যস্ত। এমনকি নিজের পরিচয়

2026-02-07T10:04:03+00:00
2026-02-07T10:35:43+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
প্রবাস
মালয়েশিয়ায় হাসপাতালে ভর্তি অজ্ঞাত বাংলাদেশি, পরিচয় খুঁজছে হাইকমিশন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৪ এএম  আপডেট: ০৭.০২.২০২৬ ১০:৩৫ এএম
অজ্ঞাতপরিচয় বাংলাদেশি প্রবাসী। সংগৃহীত ছবি
অজ্ঞাতপরিচয় এক বাংলাদেশি প্রবাসী মালয়েশিয়ার পেরাক রাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি গুরুতর অসুস্থ এবং মানসিকভাবে বিপর্যস্ত। এমনকি নিজের পরিচয় বা ঠিকানা কিছুই জানাতে পারছেন না। এমতাবস্থায় কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে প্রবাসী বাংলাদেশিদের সহায়তা চেয়েছে। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) বাংলাদেশ হাইকমিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চিকিৎসাধীন ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করা জরুরি। কোনো প্রবাসী বাংলাদেশি ছবিতে বর্ণিত ব্যক্তিকে চিনে থাকলে বা তার আত্মীয়-স্বজন বা ঠিকানার বিষয়ে কোনো তথ্য জেনে থাকলে, তবে অবিলম্বে হাইকমিশনের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। 

গত বছরের ২৭ ডিসেম্বর মালয়েশিয়ার পেরাক রাজ্যের তেলোক ইনতান এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করে স্থানীয় পুলিশ। আটকের সময় তার কাছে কোনো বৈধ পাসপোর্ট, ভিসা কিংবা জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়নি। ফলে অনাধিকার প্রবেশের দায়ে তাকে আটক করা হয়। 


পরে শারীরিক অসুস্থতার কারণে পুলিশ তাকে দ্রুত পেরাকের হাসপাতাল বাহাগিয়া উলু কিন্তায় ভর্তি করে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে গত ২৯ জানুয়ারি ২০২৬ বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে ওই কর্মীকে পরিদর্শন করেন। 

চিকিৎসকদের ভাষ্যমতে, ওই ব্যক্তি বর্তমানে মানসিক ভারসাম্যহীন অবস্থায় আছেন। তিনি কথা বলতে কিংবা লিখতে পারছেন না, ফলে দীর্ঘ চেষ্টা করেও তার নাম বা বাড়ির ঠিকানা উদ্ধার করা সম্ভব হয়নি।


/ইউএমএইচ
  বিষয়:   মালয়েশিয়া  বাংলাদেশি  হাইকমিশন 


Advertisement
Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: