লুট করা ৪৬২ বস্তা চালসহ চার ডাকাত আটক

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার ধামরাইয়ে অটো রাইস মিল থেকে লুট করা ৪৬২ বস্তাসহ ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির

2026-02-07T14:07:30+00:00
2026-02-07T14:22:07+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
লুট করা ৪৬২ বস্তা চালসহ চার ডাকাত আটক
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০৭ পিএম  আপডেট: ০৭.০২.২০২৬ ২:২২ পিএম
গ্রেফতার চার ডাকাত। সংগৃহীত ছবি
ঢাকার ধামরাইয়ে অটো রাইস মিল থেকে লুট করা ৪৬২ বস্তাসহ ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির সময় ব্যবহার করা ট্রাকটি জব্দ করা হয়। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ধামরাই থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. আরাফাতুল ইসলাম। 

এর আগে, গত ২৬ জানুয়ারি ভোর রাতে ধামরাই পৌরসভার আইঙ্গন মোড় এলাকায় মেসার্স বিসমিল্লাহ অটো রাইস মিলে এ ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী জানান, মুখে মাস্ক পরিহিত আনুমানিক ১০ থেকে ১২ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে মিলের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। তারা নিরাপত্তা কর্মী মো. হযরত আলীসহ শ্রমিকদের জোরপূর্বক হাত-পা বেঁধে মারধর করে। একপর্যায়ে মিলের মূল গেটের তালা খুলে ট্রাক ভেতরে প্রবেশ করায়। 

তিনি আরও জানান, ডাকাতরা ‘জোড়া ইলিশ’ ও ‘জোড়া আনারস’ মার্কা ৬৩৩ বস্তা চাল লুট করে নিয়ে যায়। লুট করা ১৫ হাজার ৮২৫ কেজি চালের মূল্য আট লাখ ৫৪ হাজার টাকা। এছাড়া নিরাপত্তা কর্মীদের ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোনও নিয়ে যায় ডাকাতরা। 

পরে ভুক্তভোগী ব্যবসায়ী ধামরাই থানায় একটি মামলা করেন। 

পুলিশ জানায়, গত ২৯ জানুয়ারি ভোরে অভিযান চালিয়ে কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকা থেকে ডাকাতিতে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

পরে, তথ্য প্রযুক্তির সহায়তায় গত বৃহস্পতিবার রাত আড়াইটায় দক্ষিণখান থানার আমবাগান এলাকা থেকে শাহাজল (৩০) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে গাজীপুর জেলার কোনাবাড়ী ও বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে মো. ফারুক মিয়া (৪১), মো. ফরহাদ মিয়া (৪৫) এবং মো. আলমগীর মিয়াকে (৩০) গ্রেফতার করা হয়।

পরে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পটুয়াখালী জেলার গলাচিপা থানা এলাকায় অভিযান চালিয়ে লুট হওয়া ৪৬২ বস্তা চাল উদ্ধার করা হয়। এর মধ্যে বুধবাড়ীয়া বাজারে ফরহাদ মিয়ার ‘চৌকিদার স্টোর’ থেকে ৩০ বস্তা চাল, উত্তর চর বিশ্বাস এলাকার পলাতক বজলুর রহমানের ঘর থেকে ২৭২ বস্তা চাল, ও একই এলাকার বশার দালালের ঘর থেকে ১৬০ বস্তা চাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চালগুলো উপস্থিত সাক্ষীদের সামনে তালিকা মূলে জব্দ করা হয়েছে।


অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস (ঢাকা জেলা উত্তর) মো. আরাফাতুল ইসলাম বলেন, ধামরাইয়ে ডাকাতির ঘটনার খবর পেয়ে আমাদের টিম কাজ শুরু করে। ধামরাই থেকে বের হওয়ার সমস্ত রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। প্রথমে ট্রাক জব্দ করা হয়। এরপর ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে চার আসামি গ্রেফতার করা হয়। সর্বশেষ পটুয়াখালীর গলাচিপা থেকে চাল উদ্ধার করা হয়। 

তিনি ‍আরও বলেন, এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতার ও অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান চলছে। গ্রেফতার আসামিদের দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

সময়ের আলো/আ
  বিষয়:   লুট  চাল  ডাকাত  আটক 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: