মাথায় গুলি নিয়ে চলে গেল টেকনাফের সেই শিশু হুজাইফা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

মায়ানমার থেকে ছোড়া গুলিতে আহত কক্সবাজারের টেকনাফের শিশু হুজাইফা সুলতানা আফনান (৯) মারা গেছেন।শনিবার (৭ জানুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে

2026-02-07T14:23:23+00:00
2026-02-07T14:23:23+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মাথায় গুলি নিয়ে চলে গেল টেকনাফের সেই শিশু হুজাইফা
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২৩ পিএম 
নিহত শিশু হুজাইফা। সংগৃহীত ছবি
মায়ানমার থেকে ছোড়া গুলিতে আহত কক্সবাজারের টেকনাফের শিশু হুজাইফা সুলতানা আফনান (৯) মারা গেছেন। 

শনিবার (৭ জানুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন শিশুটির চাচা শওকত আলী।

গুলিবিদ্ধ হওয়ার ২৭ দিন পর শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশু হুজাইফা মারা যায়।

শিশুটির চাচা শওকত আলী জানান, শনিবার সকাল সাড়ে নয়টার দিকে মৃত্যু হয়। প্রয়োজনীয় গুরুত্ব পেলে হয়তো হুজাইফাকে বাঁচানো যেত। তিনি সবার কাছে হুজাইফার জন্য দোয়া চেয়েছেন।

শিশুটির মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা সীমান্তে নিরস্ত্র মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জরুরি পদক্ষেপ দাবি করেছেন।


এর আগে গত ১১ জানুয়ারি সকালে মিয়ানমারের ওপার থেকে আসা গুলিতে গুরুতর আহত হয় শিশু হুজাইফা। তিনি স্থানীয় জসিম উদ্দিনের মেয়ে। গুরুতর আহত শিশুটিকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। পরে ১৩ জানুয়ারি বিকেলে মাথায় বিদ্ধ গুলিটি অপসারণ করা সম্ভব না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হুজাইফাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

সময়ের আলো/আআ



  বিষয়:   মাথা  গুলি  টেকনাফ  শিশু  হুজাইফা  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: