মনপুরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়-ক্ষতি

ভোলা প্রতিনিধি

সারাদেশ

ভোলার মনপুরায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান ও ১টি গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোট টাকার বেশি ক্ষতি

2026-02-08T17:26:06+00:00
2026-02-08T17:26:06+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মনপুরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়-ক্ষতি
ভোলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৬ পিএম 
মনপুরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান ও ১টি গোডাউন পুড়ে ছাই। ছবি : সময়ের আলো
ভোলার মনপুরায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান ও ১টি গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোট টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

গতকাল শনিবার রাত দেড়টায় উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Advertisement
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রাত দেড়টায় সুমনের স্বর্ণের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ও স্থানীয়দের আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, সুমন স্বর্ণকার, সজিব ইলেকট্রনিক্স, শরীফ ঢালীর দোকান ও গোডাউন, মাকছুদের জালের দোকান, আব্বাস তালুকদারের চা দোকান, ফারুকের মুদি দোকান।


এই ব্যাপারে ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মো. ফিরোজ জানান, সুমনের স্বর্ণের দোকানের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। 

মনপুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু মুছা জানান, সরকারি সহায়তা পেলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে।

সময়ের আলো/আরবিএন/এসকে/
  বিষয়:   মনপুরা  ভয়াবহ অগ্নিকাণ্ড  ক্ষয়-ক্ষতি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: