এবার ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

সুনামগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সুনামগঞ্জ পৌর শহরে একটি ভোট কেন্দ্র থেকে নির্বাচনের জন্য স্থাপিত ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরাসহ ইলেকট্রনিকস ডিভাইস চুরি হয়েছে। কেন্দ্রটির নাম

2026-02-08T18:37:30+00:00
2026-02-08T18:37:58+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
এবার ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৭ পিএম  আপডেট: ০৮.০২.২০২৬ ৬:৩৭ পিএম
রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি : সময়ের আলো
সুনামগঞ্জ পৌর শহরে একটি ভোট কেন্দ্র থেকে নির্বাচনের জন্য স্থাপিত ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরাসহ ইলেকট্রনিকস ডিভাইস চুরি হয়েছে। কেন্দ্রটির নাম রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়। যা সুনামগঞ্জ-৪ (সদর- বিশ্বম্ভরপুর) আসনের একটি ভোটকেন্দ্র।

রোববার (৮ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ সময়ের আলোকে বিষয়টি নিশ্চিত করেন। 

জানা গেছে, রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি সুনামগঞ্জ পৌর শহরে প্রাণকেন্দ্রে অবস্থিত। যা নির্বাচনের সময় একটি ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার হয়। ফলে ভোটকেন্দ্রটিতে আসন্ন নির্বাচন উপলক্ষে সম্প্রতি সরকারিভাবে সিসি ক্যামেরা ও বিভিন্ন ইলেকট্রনিকস ডিভাইস স্থাপন করা হয়। তবে রোববার সকালে স্কুল খোলার পর দেখা যায়, চুরেরা সিসি ক্যামেরাসহ সকল জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে।  

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত বুধবার ওই বিদ্যালয়ে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। আজ সকালে পৌনে ৯টার দিকে বিদ্যালয়ের শিক্ষকরা এসে মূল ফটকের তালা ভাঙা দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশসহ শিক্ষকরা ভেতরে প্রবেশ করে দেখতে পান অফিস কক্ষের তালাও ভাঙা। টেবিলের ওপর সিসি ক্যামেরার ভাঙা যন্ত্রাংশ পড়ে থাকতে দেখা যায়। এছাড়া একটি শ্রেণীকক্ষের তালাও ভাঙা ছিল।

চোরেরা সিসি ক্যামেরার বক্স, একটি ল্যাপটপ, রাউটার, তিনটি সাউন্ড বক্স, গ্যাসের চুলা ও সিলিন্ডার, ইলেকট্রনিকস চুলা, একটি ফাইল ক্যাবিনেট এবং বিদ্যালয়ের স্কাউটদের ২৪টি পোশাক নিয়ে গেছে বলে জানা গেছে।

শিক্ষার্থী অভিভাবক রাসেল আহমদ জানান, শহরের এই বিদ্যালয়ে বছরে চার-পাঁচবার চুরি হলেও চোর ধরা পড়ে না। এটি খুবই দুঃখজনক। শহরের চোরদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাছমিন বেগম চৌধুরী জানান, বিদ্যালয়ে কোনো নৈশপ্রহরী নেই। রোববার সকালে এসে ভবনের মূল গেটের তালা ভাঙা দেখি। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। চোরেরা সিসি ক্যামেরার যন্ত্রাংশ, একটি ল্যাপটপসহ আরও কিছু মালামাল নিয়ে গেছে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আকরাম উদ্দিন জানান, গত বছর অন্তত চারবার এই বিদ্যালয়ে চুরি হয়েছে। এবার আবারও চুরি হল। আমাদের বিদ্যালয়ে পদ থাকলেও নাইট-গার্ড নেই। এ কারণেই বছরে একাধিকবার চুরির ঘটনা ঘটে। শতবর্ষী এই প্রাচীন বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

ওসি রতন শেখ সময়ের আলোকে জানান, চুরির খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নিয়মিত মামলা করার জন্য থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ২ ফেব্রুয়ারি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একটি ভোটকেন্দ্র থেকে নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার (এনভিআর) সহ গুরুত্বপূর্ণ মালামাল চুরির ঘটনা ঘটে।

এফআর
  বিষয়:   সুনামগঞ্জ  এবার  ভোটকেন্দ্র  সিসি ক্যামেরা  চুরি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: