ভারতীয় মালবাহী ট্রাকে মিলল বিপুল নিষিদ্ধ মাদক, চালক আটক

বেনাপোল প্রতিনিধি

সারাদেশ

যশোরের বেনাপোল স্থল বন্দরের কার্গোভেহিকেল টার্মিনাল এলাকায় ভারতীয় মালবোঝাই একটি ট্রাকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা

2026-02-08T20:48:24+00:00
2026-02-08T20:49:54+00:00
 
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ৬ জুন ২০২৬
সারাদেশ
ভারতীয় মালবাহী ট্রাকে মিলল বিপুল নিষিদ্ধ মাদক, চালক আটক
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৮ পিএম  আপডেট: ০৮.০২.২০২৬ ৮:৪৯ পিএম  (ভিজিট : ১২৬)
ভারতীয় মালবাহী ট্রাকে মিলল বিপুল নিষিদ্ধ মাদক, চালক আটক। ছবি : সময়ের আলো
যশোরের বেনাপোল স্থল বন্দরের কার্গোভেহিকেল টার্মিনাল এলাকায় ভারতীয় মালবোঝাই একটি ট্রাকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাকচালককে আটক করেছে বিজিবি।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক দুইটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। 

বিজিবি জানায়, অভিযানকালে ভারতীয় ট্রাকটিতে তল্লাশি চালানো হয়। এ সময় চালকের সিটের নিচ থেকে এক হাজার ৬০০ পিস নিষিদ্ধ মাদক ‘ট্যাপেন্টাডল’ ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক ট্রাকচালকের নাম আনার গাজী। তিনি ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বংগাঁ থানার মনিগ্রাম সুকপুর গ্রামের হাজরা গাজীর ছেলে।


৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভারত থেকে একটি ট্রাকে করে মাদকের চালান বাংলাদেশে প্রবেশ করেছে। তথ্যের সত্যতা যাচাই করে, বিজিবি সদস্যরা বেনাপোল বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালে অভিযান চালান এবং ট্রাকটি তল্লাশি করে মাদক উদ্ধার করেন।

তিনি আরও জানান, আটক আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে সীমান্ত দিয়ে মাদক চোরাচালান রোধে বিজিবির টহল ও তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

এফআর


  বিষয়:   যশোর  বেনাপোল  ভারতী  মালবাহী ট্রাক  বিপুল  নিষিদ্ধ মাদক  চালক  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: