মোংলায় ৫২ ভোটকেন্দ্রের মধ্যে ৩১টিই ঝুঁকিপূর্ণ

আবুল হাসান মোংলা

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোটের দিন ঘনিয়ে এলেও উদ্বেগ কাটছে না মোংলার ভোটারদের। এর

2026-02-10T03:15:55+00:00
2026-02-10T03:15:55+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
মোংলায় ৫২ ভোটকেন্দ্রের মধ্যে ৩১টিই ঝুঁকিপূর্ণ
আবুল হাসান মোংলা
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৫ এএম 
ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে মোংলার ভোটারদের মাঝে। ছবি : সময়ের আলো
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোটের দিন ঘনিয়ে এলেও উদ্বেগ কাটছে না মোংলার ভোটারদের। এর মধ্যেই মোংলায় মোট ৫২টি ভোটকেন্দ্রের মধ্যে ৩১টিকেই ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) এবং ৯টিকে অধিক ঝুঁকিপূর্ণ (অতি গুরুত্বপূর্ণ) কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর সাধারণ তালিকায় রাখা হয়েছে মাত্র ১২টি কেন্দ্রকে। মোংলার বিভিন্ন ভোটকেন্দ্রে এবার ভোট দেবেন ১ লাখ ২৩ হাজার ৭৩৫ জন ভোটার।

এ বিষয়ে জানার জন্য যোগাযোগ করা হলে মোংলা নির্বাচন অফিসের সহকারী নির্বাচন কর্মকর্তা শাহারিয়ার আলম বলেন, পূর্বের নির্বাচনি সহিংসতা, যাতায়াত সমস্যা এবং গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে কেন্দ্রগুলো চিহ্নিত করা হয়েছে। তিনি আরও বলেন, এসব কেন্দ্রে স্বাভাবিকের চেয়ে বেশি সশস্ত্র পুলিশ ও আনসার মোতায়েন থাকবে। প্রথমবারের মতো প্রিসাইডিং অফিসারদের নিরাপত্তায় সশস্ত্র আনসার দায়িত্ব পালন করবেন। কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা ও পুলিশের বডি ক্যামেরা ব্যবহারের ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানান তিনি। মোংলা সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমি বলেন, ভোটারদের মাঝে স্বস্তি ফেরানোই এখন বড় চ্যালেঞ্জ। সেই লক্ষ্যে মাঠে কাজ করছে পুলিশ, নৌবাহিনী ও বিজিবিসহ বিভিন্ন সংস্থা। 

এ ছাড়া ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ৩১ ভোটকেন্দ্রের রয়েছে মাকড়ডোন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামি আদর্শ একাডেমি, মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয় (ফ্যাসিলিটিস ভবন-১), মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয় (ফ্যাসিলিটিস ভবন-২), মোংলা বন্দর ইসলামী আদর্শ বহুমুখী কওমি মাদরাসা, সেন্ট পলস হাই স্কুল, মোহসিনিয়া আলিম মাদরাসা, ইসমাইল মাধ্যমিক বিদ্যালয়, দিগরাজ মাধ্যমিক বিদ্যালয়, বিদ্যারবাহন সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুড়িরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাপালীরমেঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বৈরাগীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁদপাই পীর মেছের শাহ দাখিল মাদরাসা, চাঁদপাই মেছের শাহ মাধ্যমিক বিদ্যালয়, মাকড়ডোন আবাসন প্রকল্প কমিউনিটি সেন্টার, আলহাজ কোরবান আলী আলীম মাদরাসা, চাঁদপাই ইউনিয়ন পরিষদ কার্যালয়, কানাইনগর আয়সা সিদ্দিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ কাইনমারী সেন্ট মেরিজ প্রাথমিক বিদ্যালয়, চিলা মনুমিয়া মাধ্যমিক বিদ্যালয়, দক্ষিণ হলদিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনইলতলা এবিএস দাখিল মাদরাসা, বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমড়াতলা চাঁপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়খাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজিজ ভাট্টি মাধ্যমিক বিদ্যালয়, বুড়বুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, দিগরাজ বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাজিকরেরখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কচুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।


  বিষয়:   নির্বাচন 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: