রবের কান্নায় আবেগাপ্লুত জনতা

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাদেশ

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণা শেষ হলো। এর আগে লক্ষ্মীপুর-৪ আসনে নির্বাচনী প্রচারণার শেষ সময়ে বড় জনসমাগম দেখা যায়। এতে

2026-02-10T12:30:47+00:00
2026-02-10T13:03:08+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
রবের কান্নায় আবেগাপ্লুত জনতা
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩০ পিএম  আপডেট: ১০.০২.২০২৬ ১:০৩ পিএম
সোমবার সন্ধ্যায় কমলনগরের হাজিরহাট এলাকায় জেএসডির শেষ জনসভায় আ স ম আব্দুর রব। ছবি : সময়ের আলো
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণা শেষ হলো। এর আগে লক্ষ্মীপুর-৪ আসনে নির্বাচনী প্রচারণার শেষ সময়ে বড় জনসমাগম দেখা যায়। এতে রবের সঙ্গে আবেগাপ্লুত হয়ে পড়ে উপস্থিত জনতাও। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কমলনগরের হাজিরহাট এলাকায় জেএসডির শেষ জনসভা জনসমুদ্রে পরিণত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি ও স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক আ স ম আব্দুর রব। 


জনসভায় দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার এবং এলাকার উন্নয়নের কথা স্মরণ করে বক্তব্য দেওয়ার সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় সেখানে ‘লাল সবুজের পতাকা, রব তোমায় দেখা’ স্লোগান শোনা যায়। একইসঙ্গে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত জনতা। 

বক্তারা বলেন, এলাকার মানুষের অধিকার আদায়ে রবের বিকল্প নেই এবং ‘তারা’ প্রতীকের পক্ষে ব্যাপক জনসমর্থন তৈরি হয়। 

জনসভায় বিশেষ অতিথি হিসেবে জোরালো বক্তব্য রাখেন আ স ম রবের সহধর্মিণী ও সংসদ সদস্য প্রার্থী মিসেস তানিয়া রব। 

এ ছাড়াও, বক্তব্য রাখেন রামগতি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবি আব্দুল্লাহ ও অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন। 

কমলনগর উপজেলা জেএসডির সভাপতি আব্দুল মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেএসডি নেতা মোমিন উল্লাহ। 

সময়ের আলো/আরবিএন/এনএ 
  বিষয়:   রব  কান্না  আবেগাপ্লুত  জনতা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: