স্টারশিপ কারখানায় বিস্ফোরণ, আহত ১১ শ্রমিক

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীতে আবুল খায়ের মিল্ক প্রোডাক্ট স্টারশিপ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অগ্নিকাণ্ডে অন্তত ১১ শ্রমিক আহত হয়।মঙ্গলবার (১০

2026-02-10T17:24:45+00:00
2026-02-10T17:24:45+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
স্টারশিপ কারখানায় বিস্ফোরণ, আহত ১১ শ্রমিক
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৪ পিএম 
বিস্ফোরণের শব্দে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছবি : সময়ের আলো
চট্টগ্রাম নগরীতে আবুল খায়ের মিল্ক প্রোডাক্ট স্টারশিপ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অগ্নিকাণ্ডে অন্তত ১১ শ্রমিক আহত হয়। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বায়োজিদ বোস্তামি থানাধীন অক্সিজেন মোড় এলাকায় ওই কারখানায় বিকট শব্দে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। 

কারখানার শ্রমিকরা জানায়, বিস্ফোরণের শব্দ ও আগুনের কারণে কারখানার অন্য শ্রমিকরা ছুটে আসে। পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। আশপাশের লোকজনের ও বিভিন্ন কারখানার শ্রমিকরাও ছুটে আসে। এ সময় গুজব ছড়িয়ে পড়ে সেখানে অনেকের মৃত্যু হয়েছে। তবে পরে দেখা যায় কয়েকজন শ্রমিক আহত হয়েছে। 

ফায়ার সার্ভিস জানায়, স্টারশিপ কারখানায় দুধ প্রক্রিয়াজাত করার সময় মেশিনের একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে কারখানার একাংশে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধাঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে দগ্ধ ১১ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এদিকে, কারখানা কর্তৃপক্ষ বলছে, মাত্র তিনজন শ্রমিক আহত হয়েছে। তাদের উদ্ধার করে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর মঙ্গলবার দুপুরে দেড়টার দিকে ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। 


কারখানা থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ভেতরে কেউ নিহত হয়নি। মাত্র তিনজন ধোঁয়াজনিত কারণে সামান্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল বলে আমি জানতে পেরেছি। 

চট্টগ্রাম সার্ভিসের উপ-পরিচালক মো. জসীম উদ্দিন বলেন, নগরীর অক্সিজেন এলাকায় আবুল খায়ের গ্রুপের মিল্ক কারখানায় দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নাম প্রকাশ না করার শর্তে কারখানায় কর্মরত এক কর্মকর্তা বলেন, মিল্ক প্রোডাক্ট কারখানায় শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানতে পেরেছি। বিস্ফোরণ বিকট শব্দে হলেও তিনজন শ্রমিক সামান্য আহত হয়েছেন। কিছু লোক পরিস্থিতি দেখে লুটপাট করতে চাইলেও ব্যর্থ হয়। পরিস্থিতি স্বাভাবিক আছে।

এফআর
  বিষয়:   চট্টগ্রাম  স্টারশিপ কারখানা  বিস্ফোরণ  আহত  শ্রমিক 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: