গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানের বাসভবনের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে ওই

2026-02-10T22:15:40+00:00
2026-02-11T08:34:10+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ
গোপালগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৫ পিএম  আপডেট: ১১.০২.২০২৬ ৮:৩৪ এএম
বিস্ফোরণের ঘটনায় বাসভবনের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ছবি : সময়ের আলো
গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানের বাসভবনের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে ওই সড়কে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। 

Advertisement
এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পরে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সরোয়ার হোসেন। তিনি বলেন, আতঙ্ক সৃষ্টি করতে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখন জানা যায়নি। ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। 

তিনি আরও বলেন, ঘটনায় জড়িতদের শনাক্তের কাজ চলমান রয়েছে।

এফআর
  বিষয়:   গোপালগঞ্জ  ডিসি  বাসভবন  ককটেল  বিস্ফোরণ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: