ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের আগুন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়া নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টা ৫৪ মিনিটে এ ঘটনাটি

2026-02-11T00:12:49+00:00
2026-02-11T00:12:49+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের আগুন
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১২ এএম   (ভিজিট : ১৫০)
ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়া নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টা ৫৪ মিনিটে এ ঘটনাটি ঘটে। তবে দুই কিশোরের সাহসিকতা ও স্থানীয়দের দ্রুত পদক্ষেপে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে কেন্দ্রটি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে এশার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন দুই কিশোর। বিদ্যালয়ের ভেতরে আগুন জ্বলতে দেখে তারা চিৎকার শুরু করে। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আগুন নেভাতে সক্ষম হন। কেন্দ্রটির নিরাপত্তায় দুইজন গ্রাম পুলিশ ও বিদ্যালয়ের একজন নৈশপ্রহরী (নিরাপত্তা কর্মী) দায়িত্বরত থাকার কথা থাকলেও, ঘটনার সময় তারা সেখানে ছিলেন না। 


জানা গেছে, ঘটনার সময় তারা তিনজনই রাতের খাবার খেতে বাইরে গিয়েছিলেন। নিরাপত্তার এমন ফাঁকা সময়ে অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। ভোটকেন্দ্রটিতে চারটি সিসিটিভি ক্যামেরা সচল থাকলেও সেখানে দুর্বৃত্তদের কোনো উপস্থিতি পাওয়া যায়নি।

পুলিশ দীর্ঘক্ষণ ফুটেজ পর্যবেক্ষণ করেও আগুন লাগানোর দৃশ্য বা সন্দেহভাজন কাউকে শনাক্ত করতে পারেনি। আধুনিক প্রযুক্তি ফাঁকি দিয়ে কীভাবে এই কাণ্ড ঘটানো হলো, তা নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে।

পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তদন্ত শুরু করেছি। সিসিটিভি ফুটেজে কিছু পাওয়া না গেলেও সব দিক মাথায় রেখে কাজ করছি। দায়িত্বে থাকা ব্যক্তিদের অনুপস্থিতির বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।’

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ভোটকেন্দ্র  অগ্নিকাণ্ড  দুর্বৃত্ত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: