নির্বাচন সুষ্ঠু করার জন্য সর্বাত্মক প্রস্তুতি

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার ৬টি সংসদীয় আসনের ৮৭৫টি ভোটকেন্দ্রে সাত বাহিনীর মোট

2026-02-11T12:58:12+00:00
2026-02-11T13:14:33+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নির্বাচন সুষ্ঠু করার জন্য সর্বাত্মক প্রস্তুতি
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৮ পিএম  আপডেট: ১১.০২.২০২৬ ১:১৪ পিএম
নোয়াখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তায় সেনাবাহিনি। ছবি : সময়ের আলো
নোয়াখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার ৬টি সংসদীয় আসনের ৮৭৫টি ভোটকেন্দ্রে সাত বাহিনীর মোট ১৬ হাজার ৩৭৯ জন সদস্য মোতায়েন রয়েছেন। এর মধ্যে সেনাবাহিনী ৭০০, বিজিবি ২৫০, পুলিশ ২,৬৫০, র‌্যাব ১০০, নৌবাহিনী ২৪০, কোস্ট-গার্ড ১,০৬৪ এবং আনসার ১১,৩৭৫ জন দায়িত্ব পালন করবেন।

নোয়াখালী-৬ (হাতিয়া) বিচ্ছিন্ন দ্বীপ এলাকা হওয়ায় সেখানে কোস্ট-গার্ড ও নৌবাহিনীও দায়িত্বে থাকবে। অন্য ৫ আসনে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার মোতায়েন রয়েছে।


জেলার ৬টি আসনে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার মোট ভোটার ২৮ লাখ ৬৭ হাজার ৬৩৯ জন। নির্বাচন পরিচালনায় ১৪ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা, ৩৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রট, ৮৭৫ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৫,৬০৯ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ১১,২১৮ জন পোলিং কর্মকর্তা দায়িত্বে আছেন।

ব্যালট ও ভোটের সরঞ্জাম সংশ্লিষ্ট উপজেলা থেকে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, নির্বাচনের জন্য সকল ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তত রয়েছে। কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা বসানো হয়েছে। কিছু কিছু কেন্দ্রে বিদুৎতের সংযোগ ছিলো না, সেগুলোতে সংযোগ দেওয়া হয়েছে। পুরো জেলা নিরাপত্তার চাদরে মোড়ানো হয়েছে। আশা করি জেলাবাসী একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন দেখতে পাবে।

সময়ের আলো/জোআই


  বিষয়:   নির্বাচন  সুষ্ঠু  প্রস্তুতি  নোয়াখালী  নিরাপত্তা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: