ভোটের দিন মোবাইল নেটওয়ার্ক-ইন্টারনেট সচল রাখতে বিশেষ টিম

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এর মধ্যেই রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে গ্রামমুখী

2026-02-11T18:39:36+00:00
2026-02-11T18:39:36+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ভোটের দিন মোবাইল নেটওয়ার্ক-ইন্টারনেট সচল রাখতে বিশেষ টিম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৯ পিএম 
প্রতীকী ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এর মধ্যেই রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে গ্রামমুখী মানুষের চাপ বাড়ায় মোবাইল নেটওয়ার্কে কল ড্রপ ও ধীরগতির ইন্টারনেটের অভিযোগ উঠেছে। তবে ভোটের দিন কোনো ধরনের নেটওয়ার্ক বিঘ্ন না ঘটে, সে জন্য বিশেষ প্রস্তুতির কথা জানিয়েছে সরকার ও টেলিকম অপারেটররা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত নেটওয়ার্ক কভারেজ ও প্রয়োজনীয় ব্যান্ডউইথ নিশ্চিত করতে অপারেটরদের নির্দেশনা দেওয়া হয়েছে। কোথাও সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক সমাধানের জন্য ২৪ ঘণ্টার স্পেশাল সাপোর্ট টিম ও নির্দিষ্ট রোস্টার রাখা হয়েছে।

Advertisement
এছাড়া নির্বাচনী কার্যক্রমে ব্যবহৃত প্রযুক্তি নির্বিঘ্ন রাখতে নেটওয়ার্ক সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে সচল রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। কোনো ধরনের জ্যামার ব্যবহার করা হবে না বলেও নিশ্চিত করা হয়েছে।

টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রযুক্তিনির্ভর সমন্বয় করবেন। সে কারণে মোবাইল নেটওয়ার্ক ও ডেটা সেবা সচল রাখা অগ্রাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে।
আরও পড়ুন

দেশের শীর্ষ মোবাইল অপারেটরগুলো জানিয়েছে, নির্বাচনকালীন সময়ে জরুরি নেটওয়ার্ক অপারেশন সেন্টার (এনওসি) সক্রিয় থাকবে। গুরুত্বপূর্ণ এলাকায় সার্বক্ষণিক মনিটরিং, ব্যাকআপ পাওয়ার সিস্টেম, দ্রুত রেসপন্স টিম ও অতিরিক্ত প্রযুক্তিগত সহায়তা প্রস্তুত রাখা হয়েছে।

অপারেটরদের দাবি, নির্বাচনের আগে, চলাকালীন ও পরে নেটওয়ার্ক স্থিতিশীল রাখতে অপটিমাইজেশন সম্পন্ন হয়েছে। প্রয়োজন হলে তাৎক্ষণিক ক্যাপাসিটি বৃদ্ধি করা হবে।

শুধু মোবাইল নয়, ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাতেও বিশেষ তদারকি চলছে। ইন্টারনেট সেবা প্রদানকারীরা জানিয়েছে, বিটিআরসি ও নির্বাচন কমিশনের নির্দেশনায় অতিরিক্ত জনবল ও নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে, যাতে কোথাও বড় ধরনের সংযোগ বিচ্ছিন্নতার ঘটনা না ঘটে।

দ্বৈত ভোটকে ঘিরে দেশের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। গ্রামে ফেরা মানুষের বাড়তি চাপ নেটওয়ার্কে সাময়িক প্রভাব ফেললেও সংশ্লিষ্টরা বলছেন, ভোটের দিনে নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য।

প্রযুক্তিনির্ভর এই নির্বাচনে নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক সেবা শুধু ভোটারদের জন্যই নয়, প্রশাসন ও পর্যবেক্ষণ কার্যক্রমের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এএডি/
  বিষয়:   ভোট  মোবাইল  নেটওয়ার্ক  ইন্টারনেট  টিম 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: