যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও ককটেল উদ্ধার

যশোর প্রতিনিধি

সারাদেশ

যশোরের অভয়নগর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল ও ককটেল উদ্ধার করা হয়েছে।বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে অভয়নগর থানার ভারপ্রাপ্ত

2026-02-11T19:19:26+00:00
2026-02-11T19:19:26+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও ককটেল উদ্ধার
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৯ পিএম 
যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও ককটেল উদ্ধার। ছবি : সংগৃহীত
যশোরের অভয়নগর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল ও ককটেল উদ্ধার করা হয়েছে। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার ভোর ৫টার দিকে অভয়নগর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মাহফুজের নেতৃত্বে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলী গ্রামে সুলতান গাজী (৩৫) নামের এক যুবকের বাড়িতে অভিযান চালানো হয়। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে সুলতান গাজী পালিয়ে যান। 

তিনি নাউলী গ্রামের গফ্ফার গাজীর ছেলে।

অভিযানকালে তার বাড়ির রান্নাঘর থেকে লাল কসটেপে মোড়ানো ২টি ককটেল, ২টি রামদা, একটি চাইনিজ কুড়াল, ২টি এসএস পাইপ ও ২টি পাসপোর্ট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও ককটেলসদৃশ বস্তু সকালে অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি এস এম নুরুজ্জামান জানান, যৌথবাহিনীর হস্তান্তর করা দেশীয় অস্ত্র ও ককটেলসদৃশ বস্তু গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   দেশীয় অস্ত্র  চাইনিজ কুড়াল  ককটেল  রামদা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: