ঢাকায় জামায়াতের পোলিং অফিসারসহ ২ জনের কারাদণ্ড, কেন্দ্র থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালনকালে অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালত দুইজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে। একই

2026-02-11T20:39:50+00:00
2026-02-11T20:39:50+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
ঢাকায় জামায়াতের পোলিং অফিসারসহ ২ জনের কারাদণ্ড, কেন্দ্র থেকে বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৯ পিএম 
ঢাকায় জামায়াতের পোলিং অফিসারসহ ২ জনের কারাদণ্ড। ছবি : সংগৃহীত
রাজধানীর মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালনকালে অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালত দুইজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে। একই সঙ্গে কেন্দ্রের পোলিং অফিসার মোছা. সুমনা ইসলামকে দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

স্থানীয় সূত্র ও নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, কেন্দ্রে ‘দাঁড়িপাল্লা’ মার্কার দুইজন এজেন্ট নিয়ম বহির্ভূতভাবে প্রবেশ করছিলেন। তদন্তে দেখা গেছে, কেন্দ্রের দায়িত্বে থাকা পোলিং অফিসার সুমনা ইসলাম এই অনুপ্রবেশে সহায়তা করেছেন। জানা গেছে, সুমনা ইসলাম স্থানীয় ৬ নং ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদকের স্ত্রী।

ঘটনাটি নজরে আসার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৩-এর ২(বি) ধারা অনুযায়ী দুইজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।

বিচারের ফলাফল
দুইজনকে ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান, ৫,০০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১৫ দিনের অতিরিক্ত সশ্রম কারাদণ্ড।
আরও পড়ুন

সংশ্লিষ্ট পোলিং অফিসার মোছা: সুমনা ইসলামকে অবিলম্বে নির্বাচনী দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। প্রিজাইডিং অফিসার জানিয়েছেন, কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখা এবং ভোটের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ জরুরি ছিল।

স্থানীয়রা বলছেন, ‘নির্বাচনের সময় এই ধরনের পদক্ষেপই নিশ্চিত করে যে ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।’

এএডি/


  বিষয়:   পল্লবী  জামায়াত  পোলিং অফিসার  কারাদণ্ড  বহিষ্কার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: