২০ সংসদীয় আসনে মোতায়েন থাকবে ৫০ টহল টিম

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপত্তায় র‌্যাব-৭ এর আওতাধীন চার জেলায় ২০ সংসদীয় আসনে মোট ৫০ টহল দল মোতায়েন আছে বলে

2026-02-11T21:37:38+00:00
2026-02-11T21:38:00+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
ব্রিফিংয়ে র‌্যাব অধিনায়ক
২০ সংসদীয় আসনে মোতায়েন থাকবে ৫০ টহল টিম
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৭ পিএম  আপডেট: ১১.০২.২০২৬ ৯:৩৮ পিএম  (ভিজিট : ৭৩)
সার্বিক নিরাপত্তা ও টহল কার্যক্রম জোরদারের বিষয়ে ব্রিফিং। ছবি : সংগৃহীত
সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপত্তায় র‌্যাব-৭ এর আওতাধীন চার জেলায় ২০ সংসদীয় আসনে মোট ৫০ টহল দল মোতায়েন আছে বলে জানিয়েছেন, অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে নগরীর এনায়েত বাজার মহিলা কলেজ কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক নিরাপত্তা ও টহল কার্যক্রম জোরদারের বিষয়ে ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

হাফিজুর রহমান বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ টহল, চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি একটি ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট দায়িত্ব পালন করছে। এ কার্যক্রম ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে।’


তিনি বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহর ও উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর অন্য ইউনিটের সঙ্গে সমন্বয় করে যৌথ টহলও পরিচালিত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম জেলা ও মহানগর মিলিয়ে ১৬ সংসদীয় আসন রয়েছে। যেগুলোকে গুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে ৪০টি টহল দল কাজ করছে। ভোটাররা যেন ভীতি ছাড়াই ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।’

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ব্রিফিং  র‌্যাব  অধিনায়ক  সংসদীয় আসন  মোতায়েন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: