বিএনপি নেতার সঙ্গে বৈঠকের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরার দেবহাটায় নির্বাচনি দায়িত্ব পালনকালে পেশাগত আচরণবিধি লঙ্ঘন করে রাজনৈতিক নেতার কার্যালয়ে ‘গোপন বৈঠক’ করার অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিক

2026-02-11T23:13:56+00:00
2026-02-11T23:13:56+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
বিএনপি নেতার সঙ্গে বৈঠকের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৩ পিএম   (ভিজিট : ৮১)
আচরণবিধি লঙ্ঘন করে রাজনৈতিক নেতার কার্যালয়ে ‘গোপন বৈঠক’ করার অভিযোগে পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার। ছবি : সংগৃহীত
সাতক্ষীরার দেবহাটায় নির্বাচনি দায়িত্ব পালনকালে পেশাগত আচরণবিধি লঙ্ঘন করে রাজনৈতিক নেতার কার্যালয়ে ‘গোপন বৈঠক’ করার অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে। ওই পুলিশ কর্মকর্তার নাম আকিদুল ইসলাম। তিনি পুলিশের এএসআই হিসেবে সাতক্ষীরা কোর্টে কর্মরত।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সাতক্ষীরার দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনি মালামালসহ শিমুলিয়া কেন্দ্রে পৌঁছান এএসআই আকিদুল ও তার সঙ্গীয় ফোর্স। বিকালে তিনি কেন্দ্র ছেড়ে গাজীরহাট বাজারে নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজিব হোসেন রাজুর ব্যক্তিগত কার্যালয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই কার্যালয়ের থাই গ্লাসের দরজা বন্ধ করে দীর্ঘক্ষণ বিএনপি নেতাদের সঙ্গে ‘গোপন শলাপরামর্শ’ করেন তিনি।

অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে নির্বাচনি দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে প্রত্যাহার করা হয়।

দেবহাটা থানার ওসি বলেন, ‘বিএনপি নেতার সঙ্গে বৈঠকের অভিযোগে এএসআই আকিদুল ইসলামকে পুলিশ সুপারের নির্দেশে তাৎক্ষণিক ক্লোজড করে পুলিশ লাইনে সযুক্ত করা হয়েছে। এলাকার সার্বিক পরিস্থিতির শান্ত রয়েছে।’ 


সময়ের আলো/কেএইচও



  বিষয়:   বিএনপি  নেতা  বৈঠক  পুলিশ কর্মকর্তা  প্রত্যাহার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: