জীবনের শেষ ভোট দিতে পেরে আমি গর্বিত : শতবর্ষী বৃদ্ধা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

বার্ধক্য দমাতে পারেনি শতবর্ষী হাসিনা বেগমকে। নাতির কাঁধে ভর দিয়ে জীবনের শেষ ভোটটি দিতে কেন্দ্রে হাজির হলেন ১০০ বছরের এই

2026-02-12T10:09:48+00:00
2026-02-12T10:09:48+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
জীবনের শেষ ভোট দিতে পেরে আমি গর্বিত : শতবর্ষী বৃদ্ধা
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৯ এএম 
ভোটকেন্দ্রে শতবর্ষী বৃদ্ধা হাসিনা বেগম। ছবি : সময়ের আলো
বার্ধক্য দমাতে পারেনি শতবর্ষী হাসিনা বেগমকে। নাতির কাঁধে ভর দিয়ে জীবনের শেষ ভোটটি দিতে কেন্দ্রে হাজির হলেন ১০০ বছরের এই বৃদ্ধা। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার রশিবপুরা দাখিল মাদ্রাসা কেন্দ্রে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট দিয়ে হাসিমুখে হাসিনা বেগম বলেন, বাবা, জীবনের শেষ ভোট দিতে এসেছি। খুব সুন্দর পরিবেশে ভোট দিলাম, আমি গর্বিত। 


এর আগে, সকাল ৮টা ২০ মিনিটে তিনি কেন্দ্রে পৌঁছালে দায়িত্বরত আনসার সদস্যরা তাকে সহযোগিতা করেন। ছয় সন্তানের জননী এই বৃদ্ধার ভোট দেওয়ার দৃশ্যটি কেন্দ্রের অন্যান্য ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।

এফআর


  বিষয়:   নির্বাচন  ভাঙ্গা  ফরিদপুর  জীবনের শেষ ভোট  আমি গর্বিত  শতবর্ষী বৃদ্ধা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: