ভোট দিয়ে আশাবাদী সারজিস আলম

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

উৎসবমুখর পরিবেশে পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন।বৃহস্পতিবার

2026-02-12T11:02:44+00:00
2026-02-12T11:02:44+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
ভোট দিয়ে আশাবাদী সারজিস আলম
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০২ এএম 
ভোট দেওয়ার সময় পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম। ছবি : সময়ের আলো
উৎসবমুখর পরিবেশে পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় আটোয়ারী উপজেলার বামনকুমার রাখালদেবীহাট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন। 

বিশেষ কোনো প্রটোকল না নিয়ে সাধারণ ভোটারদের সঙ্গেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় জুলাই অভ্যুত্থানের এই অগ্রসেনানীকে। এসময় তার সঙ্গে তার বাবা ও ভাইও একই লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন। 

ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস আলম বলেন, ‘হাজারও শহিদের রক্তের বিনিময়ে আমরা এই পরিবর্তনের সুযোগ পেয়েছি। আমি শাপলা কলি প্রতীক ও গণভোটে ‘হ্যাঁ’ সূচক ভোট দিয়েছি। এটি কেবল একটি ভোট নয়, বরং একটি নতুন বাংলাদেশের জন্য আমাদের অঙ্গীকার।’


সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘আশা করছি শেষ পর্যন্ত স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট হবে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে আমরা পেশাদার আচরণ প্রত্যাশা করি। সব দল উদারতা দেখালে একটি ঐতিহাসিক নির্বাচন উপহার দেওয়া সম্ভব।’

বিগত কয়েকদিনের পরিস্থিতি তুলে ধরে তিনি অভিযোগ করেন, ‘বিএনপির কিছু নেতাকর্মী ভোটারদের বাধা ও হুমকি দেওয়ার চেষ্টা করেছে। তবে আজ এমন অনাকাঙ্ক্ষিত আচরণ হবে না বলে আশা করি। প্রশাসন যদি নিরপেক্ষ থাকে, তবে আমাদের কোনো অভিযোগ নেই। পেশিশক্তি ব্যবহার করে ভোটকে প্রভাবিত করার দিন শেষ।’

বিজয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে সারজিস আলম বলেন, ‘মানুষ গত দেড় বছরের জুলুম-নির্যাতনের হিসাব কষবে। সুষ্ঠু ভোট হলে পঞ্চগড়-১ আসনের প্রতিটি কেন্দ্রে শাপলা কলি জয়ী হবে ইনশাআল্লাহ। জনগণ পরিবর্তনের পক্ষেই রায় দিবে।’

ভোটকেন্দ্র এলাকায় প্রার্থীর এমন সাধারণ উপস্থিতি সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনার সৃষ্টি করে। 
 
সময়ের আলো/এআর











  বিষয়:   ভোট  আশাবাদী  সারজিস আলম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: