স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে জখমের অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বিএনপি প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার

2026-02-12T14:36:11+00:00
2026-02-12T14:36:11+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে জখমের অভিযোগ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৬ পিএম 
স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ। ছবি : সময়ের আলো
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বিএনপি প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হালিমপুর ইউনিয়ন পরিষদের পেছনে এ ঘটনা ঘটে।

আহত মো. কাইয়ুম (৬০)কে গুরুতর অবস্থায় উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তিনি হালিমপুর এলাকার মৃত সাহেব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র্রে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে হাঁস প্রতীকের সমর্থক মো. কাইয়ুমের ওপর হামলা চালানো হয়। 

অভিযোগ রয়েছে, ধানের শীষ প্রতীকের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   কিশোরগঞ্জ  স্বতন্ত্র  প্রার্থী  জখম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: