ভোট দেওয়ার আগ মুহূর্তেই প্রাণ হারালেন বৃদ্ধ

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মানিকগঞ্জ-১ আসনের শিবালয় উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার ঠিক আগ মুহূর্তেই প্রাণ হারালেন বাবু মিয়া (৭০) নামে

2026-02-12T17:35:56+00:00
2026-02-12T17:35:56+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
ভোট দেওয়ার আগ মুহূর্তেই প্রাণ হারালেন বৃদ্ধ
ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৫ পিএম   (ভিজিট : ১১৩)
বাবু মিয়ার মরদেহ নিয়ে শোকাহত পরিবার। ছবি : সময়ের আলো
মানিকগঞ্জ-১ আসনের শিবালয় উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার ঠিক আগ মুহূর্তেই প্রাণ হারালেন বাবু মিয়া (৭০) নামে বৃদ্ধ ভ্যানচালক। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

পারিবারিক সূত্র জানা যায়, সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য কেন্দ্রে উপস্থিত হয়েছিলেন বাবু মিয়া। তিনি যথাযথভাবে ভোটার স্লিপ সংগ্রহ করে লাইনে দাঁড়িয়েছিলেন। কিন্তু নিজের ভোটাধিকার প্রয়োগ করার ঠিক আগ মুহূর্তে হঠাৎ তীব্র অসুস্থতা অনুভব করেন এবং একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন দ্রুত তাকে সহায়তার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


প্রত্যক্ষদর্শী শরিফুল ইসলাম বলেন, চোখের সামনেই লোকটা চলে গেল, অথচ তার ভোটটা আর দেওয়া হলো না।

মহাদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান জানান, নির্বাচন ঘিরে এলাকায় উৎসবের আমেজ থাকলেও এই আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও দায়িত্বরত কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত করে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সময়ের আলো/জোআই


  বিষয়:   ভোট  প্রাণ হারালেন  বাবু মিয়া  নির্বাচন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: