‘সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়াই দেশের মূল শক্তি’

নিজস্ব প্রতিবেদক

আনন্দ সময়

ভোটের দিনটা অনেকের কাছে নাগরিক দায়িত্বের, কারও কাছে উৎসবের। আর জনপ্রিয় সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমসের কাছে- এটি দেশের ভবিষ্যৎ নির্মাণের

2026-02-12T18:12:19+00:00
2026-02-12T18:12:19+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
আনন্দ সময়
‘সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়াই দেশের মূল শক্তি’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১২ পিএম   (ভিজিট : ২০৫)
ভোটকেন্দ্রে সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস। ছবি : সংগৃহীত
ভোটের দিনটা অনেকের কাছে নাগরিক দায়িত্বের, কারও কাছে উৎসবের। আর জনপ্রিয় সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমসের কাছে- এটি দেশের ভবিষ্যৎ নির্মাণের একটি নীরব কিন্তু শক্তিশালী মুহূর্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর বারিধারা এলাকায় ভোট দিতে গিয়ে তিনি যেন আর দশজন ভোটারের সঙ্গেই দাঁড়ালেন, তবে উপস্থিতি আর আবহে ছিল তারকাখ্যাতির আলাদা ছাপ।

ঢাকা-১৭ আসনের বারিধারা স্কলার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বিকেল সাড়ে তিনটার দিকে ভোট দেন জেমস। কেন্দ্রে ঢুকতেই ভক্তরা ঘিরে ধরেন প্রিয় শিল্পীকে। কেউ ছবি তুলতে চান, কেউ শুভেচ্ছা জানাতে। ব্যস্ততার মাঝেও হাসিমুখে সবার সঙ্গে সেলফি তোলেন তিনি। তার আচরণে ছিল স্বাভাবিকতা, কোনো তারকাসুলভ দূরত্ব নয়।

ভোট প্রদান শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জেমস বলেন, ‘সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়াই দেশের মূল শক্তি। এই ধারাবাহিকতা বজায় থাকুক।’ তার প্রত্যাশা- দেশে শান্তি স্থিতিশীলতা বজায় থাকবে এবং মানুষ ভালো থাকবে।
আরও পড়ুন

নির্বাচনী পরিবেশ নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন এই সংগীতশিল্পী। তার ভাষায়, পুরো প্রক্রিয়াই ছিল ‘খুবই স্মুথ’-কেন্দ্রে এসে স্লিপ নেওয়া থেকে শুরু করে ভোট দেওয়া পর্যন্ত কোথাও কোনো জটিলতা বা বিশৃঙ্খলা দেখেননি তিনি। এ জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতিও কৃতজ্ঞতা জানান জেমস।

শুধু নিজে ভোট দিয়েই থেমে থাকেননি, ব্যান্ডের অন্যান্য সদস্যদেরও ভোট দিতে উৎসাহিত করেছেন তিনি। ফোনে তাদের সঙ্গে কথা বলে ভোটদানের খবর নিয়েছেন, অংশগ্রহণের তাগিদও দিয়েছেন।

একজন রকস্টারের উপস্থিতি হয়তো মুহূর্তকে উজ্জ্বল করে তোলে, কিন্তু তার বার্তাটি ছিল সরল- গণতন্ত্র চর্চার মধ্যেই দেশের শক্তি। আর সেই চর্চায় সক্রিয় অংশগ্রহণই নাগরিক দায়িত্বের প্রকৃত প্রকাশ।

এএডি/


  বিষয়:   সংগীতশিল্পী  মাহফুজ আনাম  জেমস 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: