সাতক্ষীরা জেলার চারটি নির্বাচনি আসনে গড়ে ৭২ দশমিক ৭৩ শতাংশ ভোট পড়েছে। এবারের নির্বাচনে জেলায় মোট ভোটার সংখ্যা ছিল ১৮ লাখ ৩২ হাজার ৭৭৫ জন।
উপজেলা ভিত্তিক তথ্য অনুযায়ী, সাতক্ষীরা সদর উপজেলায় ৭০.৯৩ শতাংশ, দেবহাটায় ৭২.৫০ শতাংশ, কলারোয়ায় সর্বোচ্চ ৮১.৮৯ শতাংশ, তালায় ৭৫ শতাংশ, আশাশুনিতে ৬৮.৭৮ শতাংশ, শ্যামনগরে ৬৮ শতাংশ এবং কালীগঞ্জে ৭১.৯৮ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
সময়ের আলো/আরবিএন