প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫১ পিএম
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। সংগৃহীত ছবি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। লাখের অধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন তিনি।
বেসরকারি সূত্রে পাওয়া ফল অনুযায়ী, সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলা নিয়ে গঠিত আসনটির ১২৫টি কেন্দ্রের সবকটির ফলাফলে আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক লাখ ৮১ হাজার ৬০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর জয়নাল আবেদীন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৫ হাজার ৮৭৬ ভোট।
আসনটিতে এক লাখ ১৫ হাজার ৭৩৩ ভোটের ব্যবধানে দাঁড়িপাল্লাকে পরাজিত করে বিজয়ী হয় ধানের শীষ।
সময়ের আলো/এনএ