ভোলা-৩ (লালমোহন ও তজুমদ্দিন) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ফলাফল গণনার পর এই তথ্য জানা গেছে।
ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এজেন্টদের ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, হাফিজ উদ্দিন আহমদ পেয়েছেন এক লাখ ৫১ হাজার ৭৭৪ ভোট। অপরদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জামায়াত সমর্থিত প্রার্থী মুহাম্মদ নিজামুল হক নাঈম ফুলকপি প্রতীক নিয়ে পেয়েছেন ৫৫ হাজার ৬৬০ ভোট।
লালমোহন-তজুমদ্দিন উপজেলা নিয়ে গঠিত ভোলা-৩ আসন। এ আসনে ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন রয়েছে। আসনটিতে মোট ভোটকেন্দ্র ১১৯টি। এ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ৫৯৭ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৭ হাজার ১৭ জন, মহিলা ভোটার ১ লাখ ৮৭ হাজার ৫৭৭ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৩ জন।
সময়ের আলো/কেএইচও