ভোটের রাতে বাসে আগুন

জামালপুর সংবাাদদাতা

সারাদেশ

জামালপুরে পৌর বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে এ

2026-02-13T03:00:10+00:00
2026-02-13T03:00:10+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ভোটের রাতে বাসে আগুন
জামালপুর সংবাাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০০ এএম 
দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
জামালপুরে পৌর বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisement

এ বিষয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার রবিউল ইসলাম আকন্দ গণমাধ্যমকে বলেন, ‘রাত প্রায় ১২টার দিকে একটি ফোনকলে আগুনের বিষয়ে জানতে পারি। পরে আমাদের টিম সেখানে গিয়ে দেখতে পায় বাসে দাউ দাউ করে আগুন জ্বলছে। তবে আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।’

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল পৌর বাস টার্মিনাল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্তের পর বিস্তারিত বলা যাবে।’ 

সময়ের আলো/কেএইচও
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: