একসঙ্গে সংসদে যাচ্ছেন আপন দুই ভাই

টাঙ্গাইল সংবাদদাতা

সারাদেশ

টাঙ্গাইলের দুটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আপন দুই ভাই। তারা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম (পিন্টু) এবং

2026-02-13T17:22:44+00:00
2026-02-13T17:22:44+00:00
 
  বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬,
২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
সারাদেশ
একসঙ্গে সংসদে যাচ্ছেন আপন দুই ভাই
সংসদ, নির্বাচন, আপন, ভাই
টাঙ্গাইল সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২২ পিএম 
আবদুস সালাম (পিন্টু) ও সুলতান সালাউদ্দিন টুকু। সংগৃহীত ছবি
টাঙ্গাইলের দুটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আপন দুই ভাই। তারা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম (পিন্টু) এবং তার ছোট ভাই দলটির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন (টুকু)।

আবদুস সালাম টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে এবং সুলতান সালাউদ্দিন টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে নির্বাচিত হয়েছেন। আবদুস সালাম এর আগে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সুলতান সালাউদ্দিন এবার প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হলেন। বিএনপি নেতারা জানিয়েছেন, এই দুই ভাই ছাড়া এক পরিবার থেকে আর একাধিক সংসদ সদস্য নির্বাচিত হননি।

আবদুস সালাম জেলার আটটি আসনের ৪৭ জন প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন। একই সঙ্গে তিনি সর্বোচ্চ ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন এক লাখ ৯৮ হাজার ২১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী হুমায়ুন কবীর পেয়েছেন ৬০ হাজার ৮৭১ ভোট।


টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুস সালাম ১৯৯১ সালে ৫ম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ১৯৯৬ সালে ৬ষ্ঠ এবং ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বিজয়ী হন। ২০০১ সালে নির্বাচিত হওয়ার পর খালেদা জিয়ার মন্ত্রিসভায় তিনি উপমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৮ সালের জানুয়ারিতে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময় এই মামলায় তার মৃত্যুদণ্ড হয়। দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের ২৪ ডিসেম্বর উচ্চ আদালত থেকে তিনি এ মামলায় খালাস পান।

আবদুস সালাম কারাগারে থাকাকালে তার অনুপস্থিতিতে ছোট ভাই সুলতান সালাউদ্দিন টাঙ্গাইল-২ আসনের দায়িত্ব সামলান। ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন নিয়ে ওই আসন থেকে নির্বাচন করেন। পরে তিনি টাঙ্গাইল-৫ (সদর) আসনে সাংগঠনিক কার্যক্রম জোরদার করেন।

সময়ের আলো/আআ



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: