নতুন অধ্যায়ে দীপু হাজরা

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

জীবনের নতুন অধ্যায় শুরু করলেন নাট্য পরিচালক দীপু হাজরা। ভালোবাসা দিবসে পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে ঢাকার একটি রেস্টুরেন্টে ছোট পরিসরে

2026-02-14T22:55:52+00:00
2026-02-14T22:59:43+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
নতুন অধ্যায়ে দীপু হাজরা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৫ পিএম  আপডেট: ১৪.০২.২০২৬ ১০:৫৯ পিএম
দীপু হাজরা ও সাথী আক্তার। সংগৃহীত ছবি
জীবনের নতুন অধ্যায় শুরু করলেন নাট্য পরিচালক দীপু হাজরা। ভালোবাসা দিবসে পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে ঢাকার একটি রেস্টুরেন্টে ছোট পরিসরে সম্পন্ন হয়েছে এ বিয়ে। তার স্ত্রী সাথী আক্তার, ঢাকা সিটি কলেজের ইংরেজি সম্মান বিভাগের শেষ বর্ষের ছাত্রী।

জানা গেছে, দুই পরিবারের সমঝোতায় হলেও দীপু ও সাথীর পরিচয়ের সূচনা হয়েছিল প্রায় তিন বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখান থেকেই আলাপ, বন্ধুত্ব, তারপর ভালোবাসা। সময়ের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হলে দুজন একসঙ্গে সিদ্ধান্ত নেন বিয়েটা হবে ভালোবাসা দিবসেই। 

সেই পরিকল্পনা অনুযায়ী শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সম্পন্ন হয় তাদের বিয়ে।

নববধূ সম্পর্কে দীপু হাজরা বলেন, ‘আমাদের বোঝাপড়া খুব ভালো। সাথী বেশ কেয়ারিং। আমার বিশ্বাস, স্বামী-স্ত্রীর সম্পর্কে যদি ছাড় দেওয়ার মনোভাব না থাকে, তা হলে সে সম্পর্ক বেশি দূর এগোয় না।’

তবে বড় আয়োজন না করতে পারায় খানিকটা আক্ষেপও রয়েছে নির্মাতার কণ্ঠে। তিনি জানান, ‘বর্তমান সময় ও দিনটির প্রেক্ষাপট বিবেচনায় বড় অনুষ্ঠান করা সম্ভব হয়নি। তবে সময়-সুযোগে একটি অনুষ্ঠান করার পরিকল্পনা আছে।’

শোবিজ অঙ্গনে পরিচিত মুখ দীপু হাজরা। তার নির্মিত বেশ কিছু নাটক দর্শকমহলে প্রশংসিত হয়েছে। ব্যক্তিগত জীবনের এ নতুন যাত্রায় সহকর্মী ও ভক্তরা শুভকামনা জানাচ্ছেন এ নব দম্পতিকে।

এফআর
  বিষয়:   নতুন অধ্যায়  দীপু হাজরা  বিয়ে  ১৪ ফেব্রুয়ারি 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: