শিক্ষককে পেটালেন স্বেচ্ছাসেবক দল নেতা, ভিডিও ভাইরাল

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালের উজিরপুরে উত্তম কুমার নামের এক শিক্ষককে পেটানোর অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে। উত্তম কুমার স্থানীয় হারতা স্কুল

2026-02-15T13:34:52+00:00
2026-02-15T13:34:52+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
শিক্ষককে পেটালেন স্বেচ্ছাসেবক দল নেতা, ভিডিও ভাইরাল
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৪ পিএম 
সংগৃহীত ছবি
বরিশালের উজিরপুরে উত্তম কুমার নামের এক শিক্ষককে পেটানোর অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে। উত্তম কুমার স্থানীয় হারতা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। এ ঘটনার একটি ভিডিও  সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার হারতা বাজারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। 

জানা গেছে, এক শিক্ষার্থীর সঙ্গে ওই শিক্ষকের ঘনিষ্ঠতার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর জেরে স্বেচ্ছাসেবক দলের নেতা তাকে মারধর করেন।

ভুক্তভোগী শিক্ষক উত্তম কুমার বলেন, ওই তরুণী আমার ছাত্রী নন। উভয় পরিবারের সম্মতিতে আমাদের বিয়ের প্রস্তুতি চলছিল। কে বা কারা ওই ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়েছে, তা আমার জানা নেই।


অভিযুক্ত স্বেচ্ছাসেবক নেতা মোহাম্মদ সিরাজুল ইসলাম ফরাজী জানান, চার মাস আগে এক শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকের ঘনিষ্ঠতার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তিনি এটিকে শাস্তি প্রদানের ব্যবস্থা হিসেবে ব্যাখ্যা করেন।

এ বিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, ভাইরাল ভিডিওটি আমরা দেখেছি। ঘটনাস্থল পরিদর্শন করেছি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   শিক্ষক  স্বেচ্ছাসেবক  দল  নেতা  ভিডিও  ভাইরাল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: