অ্যাম্বুলেন্স-ভ্যান-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরে সদরে অ্যাম্বুলেন্স, ভ্যানগাড়ি ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে বশির (৪০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালক আহত

2026-02-15T14:04:42+00:00
2026-02-15T14:04:42+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
অ্যাম্বুলেন্স-ভ্যান-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০৪ পিএম 
সংগৃহীত ছবি
চাঁদপুরে সদরে অ্যাম্বুলেন্স, ভ্যানগাড়ি ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে বশির (৪০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালক আহত হয়েছেন। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে চাঁদপুর শহরের ওয়্যারলেস মোড়ের এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে ভ্যানগাড়ি ও মাছ বহনকারী সিএনজির সংঘর্ষ হয়। এতে সিএনজির যাত্রী কামাল হোসেন (৪২) ঘটনাস্থলেই নিহত হন। তিনি কচুয়া উপজেলার হোসেনপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আবু হানিফ। এ সময় সিএনজি চালক বশির (৪০) গুরুতর আহত হন। তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার হাসিবুল হাসান চৌধুরী বলেন, সিএনজির যাত্রী কামাল হোসেনকে হাসপাতালে আনার আগেই মারা যায়। তার শরীরে বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে।


চাঁদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, দুর্ঘটনায় সিএনজি যাত্রীর মরদেহ প্রাথমিক সুরতহাল করে প্রথমে হাসপাতালে রাখা হয়। 

তিনি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সময়ের আলো/আআ


  বিষয়:   ত্রিমুখী  সংঘর্ষ  একজন  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: