বাগেরহাটে শিশুর অর্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া সিংড়াই এলাকা থেকে মীম আক্তার (৮) নামের একজন শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায়

2026-02-15T15:07:45+00:00
2026-02-15T23:12:32+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
বাগেরহাটে শিশুর অর্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৭ পিএম  আপডেট: ১৫.০২.২০২৬ ১১:১২ পিএম
প্রতীকী ছবি
বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া সিংড়াই এলাকা থেকে মীম আক্তার (৮) নামের একজন শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বসত ঘরের আড়ায় ওড়না দিয়ে পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। 

নিহত শিশু মীম আক্তার সিংড়াই উত্তরপাড়া গ্রামের রিকশা চালক হাফিজুর রহমানের মেয়ে এবং স্থানীয় সরকারী প্রাইমারী স্কুলের ২য় শ্রেণির ছাত্রী। 

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে মেয়েটির মা তার ৩ বছরের ছেলেকে রেখে সবজী খেতে যায়। সন্ধ্যার আগ মুহূর্তে ছোট শিশুটি কাদতে থাকলে প্রতিবেশী নূপুর বেগম এসে দেখতে পান মীম আক্তার ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলে আছে। এ সময় ডাক-চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসে। এ খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ ওই বাড়ীতে যায় এবং মরদেহের সুরতহাল করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে শিশুটি হত্যা না আত্মহত্যা এটা নিশ্চিত করে বলতে পারেনি। 


এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, শিশু মেয়েটির মৃত্যুটি রহস্য জনক হওয়ায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করে মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর মুল রহস্য উদঘাটন হবে।

সময়ের আলো/জোআই 


  বিষয়:   বাগেরহাটে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: