প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পুলিশ কর্মকর্তা আটক

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

ময়মনসিংহের ভালুকা উপজেলার প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় জনতার হাতে ধরা পড়েছেন এক পুলিশ কর্মকর্তা। তার নাম আজহার উদ্দীন রাকিব

2026-02-15T17:33:22+00:00
2026-02-15T17:33:22+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পুলিশ কর্মকর্তা আটক
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৩ পিএম 
প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পুলিশ কর্মকর্তা আটক। ছবি : সময়ের আলো
ময়মনসিংহের ভালুকা উপজেলার প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় জনতার হাতে ধরা পড়েছেন এক পুলিশ কর্মকর্তা। তার নাম আজহার উদ্দীন রাকিব (৩২)। আটকের পর তাকে যৌথবাহিনীর কাছে সোপর্দ করা হয়।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার রাজৈ ইউনিয়নে মধ্যরাজৈ এলাকায় ওই ঘটনাটি ঘটে।

আটক আজহার উদ্দীন রাকিব পুলিশের একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কিশোরগঞ্জ সদর থানায় কর্মরত আছেন। তিনি উপজেলার রাজৈ গ্রামের আবুল কাসেমের ছেলে।

অপরদিকে জনতার হাতে ধরাপড়া ওই নারী (২৩) একই গ্রামের সৌদিপ্রাসীর স্ত্রী। দুই বছর বয়সি তার দুটি যমজ ছেলেসন্তান রয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকায় বাড়ি হওয়ায় সুবাদে ওই নারীর সঙ্গে দীর্ঘদিন যাবৎ এএসআই আজহার উদ্দীন রাকিবের পরকীয়া সম্পর্ক চলে আসছিল। গতকাল শনিবার ঘটনার রাতে ওই এএসআই ওই প্রবাসীর বাড়িতে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে, তারা রাত দেড়টার দিকে প্রবাসীর ঘরে আপত্তিকর অবস্থায় তাকে এবং প্রবাসীর স্ত্রীকে আটক করেন। 


স্থানীয়রা সেনাবাহিনীকে খবর দিলে আজ (রোববার) আটক পুলিশ কর্মকর্তা ও প্রবাসীর স্ত্রীকে উদ্ধার করা হয়। পরে তাদের ভালুকা মডেল থানার এসআই রফিকুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার এসআই রফিকুল ইসলাম জানান, আপত্তিকর অবস্থায় আটক এএসআই ও নারীকে দণ্ড বিধির ২৯০ ধারায় প্রসিকিউশন দিয়ে আদালতে পাঠানো হয়েছে।


এফআর


  বিষয়:   ময়মনসিংহ  ভালুকা  প্রবাসীর স্ত্রী  আপত্তিকর অবস্থায়  পুলিশ কর্মকর্তা  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: