দায়িত্ব পালনকালে বাসের ধাক্কায় ফায়ার ফাইটারের মৃত্যু

বগুড়া প্রতিনিধি

সারাদেশ

দায়িত্ব পালনকালে ট্রাকের নিচে চাপা পড়ে প্রাণ হারান বগুড়ার শেরপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাঁইটার মো. আহসান হাবীব।শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত

2026-02-15T17:43:24+00:00
2026-02-15T17:43:24+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
দায়িত্ব পালনকালে বাসের ধাক্কায় ফায়ার ফাইটারের মৃত্যু
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৩ পিএম 
সংগৃহীত ছবি
দায়িত্ব পালনকালে ট্রাকের নিচে চাপা পড়ে প্রাণ হারান বগুড়ার শেরপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাঁইটার মো. আহসান হাবীব। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সোয়া ২টার দিকে শেরপুর ফায়ার স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত রাত ২টা ৫ মিনিটে শেরপুর ফায়ার স্টেশনে একটি দুর্ঘটনার সংবাদ আসে। সংবাদ পেয়ে সেন্ট্রির দায়িত্বে থাকা আহসান হাবীব ফায়ার ঘণ্টা বাজান। এরপর একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি কালে টার্ন আউটের গাড়ি বের হওয়ার জন্য রাস্তায় একটি ট্রাককে থামান তিনি। কিছুক্ষণের মধ্যেই বেপরোয়া গতির অন্য একটি বাস পিছন দিক থেকে ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এসময় ট্রাকের নিচে চাপা পড়েন সেন্ট্রি হাবীব।

গুরুতর আহত অবস্থায় তাকে ফায়ার স্টেশনের অ্যাম্বুলেন্সে করে শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল নেওয়া হলে রাত আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাস ও ট্রাক জব্দ করা হয়েছে।


ফায়ার সার্ভিস সূত্রে আরও জানা গেছে, আহসান হাবীব ২০০৫ সালের ১৪ নভেম্বর সরকারি চাকরিতে যোগ দেন। ২০২৩ সাল থেকে তিনি শেরপুর ফায়ার স্টেশনে ফায়ারফাইটার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ধনারুহা গ্রামে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ পরিবার রেখে গেছেন।

তার এ অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

আইনি পক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/জোআই
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: