আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।রোববার (১৫

2026-02-15T20:46:08+00:00
2026-02-15T20:46:08+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
সারাদেশ
আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ২
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৬ পিএম 
আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ২। ছবি : সময়ের আলো
কক্সবাজারের টেকনাফে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১১টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর নয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালানো হয়। এসময় ৫০ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।


তিনি আরও জানান, জব্দকৃত আলামত ও আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এফআর


  বিষয়:   টেকনাফ  কক্সবাজার  কোটি টাকা  ইয়াবা  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: