কসবায় ইকবাল হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইকবাল হোসেন (৫০) হত্যা মামলায় অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ।রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোররাতে প্রযুক্তির সহায়তায়

2026-02-16T15:35:11+00:00
2026-02-16T15:40:19+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
সারাদেশ
কসবায় ইকবাল হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৫ পিএম  আপডেট: ১৬.০২.২০২৬ ৩:৪০ পিএম  (ভিজিট : ১৮১)
আনোয়ার হোসেন ও ফয়সাল মিয়া। ছবি : সময়ের আলো
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইকবাল হোসেন (৫০) হত্যা মামলায় অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোররাতে প্রযুক্তির সহায়তায় সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার নীলাদ্রী লেক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) তাদেরকে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার হলেন উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের মৃত আবদুল হাকিমের ছেলে আনোয়ার হোসেন (৩৮) এবং একই গ্রামের মুজিবুর রহমানের ছেলে ফয়সাল মিয়া (২২)।


পুলিশ জানায় গত ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে উপজেলার শিমরাইল গ্রামের মধ্যপাড়া বাজারে একটি দোকানের সামনে সিঁড়ি নির্মাণকে কেন্দ্র করে বাগকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে অভিযুক্ত ফয়সাল মিয়া হাতে থাকা কোদাল দিয়ে ইকবাল হোসেনের মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের স্ত্রী সরমিন বেগম বাদী হয়ে ১৪ ফেব্রুয়ারি কসবা থানায় সাতজনকে আসামি করে হত্যা মামলা করেন।

কসবা থানা অফিসার ইনচার্জ নাজনিন সুলতানা জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক ছিল। প্রযুক্তির সহায়তায় কসবা থানা পরিদর্শক (তদন্ত) রিপন দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাহিরপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মামলার বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

সময়ের আলো/জোআই


  বিষয়:   কসবা  ইকবাল হত্যা মামলা  আসামি  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: